ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান “বিশ্বের সবচেয়ে বড় সুপারপাওয়ার বা পরাশক্তির (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে দাঁড়িয়েছে”। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। ওয়াশিংটন এখনও তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি বলে দাবি করেন তিনি। আব্বাস আরাঘচি আরো বলেন, “এ কারণেই তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ক্রেমলিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, এই যুদ্ধ ইরানের কাছে প্রমাণ করেছে “রাশিয়ার মতো অনেক ভালো বন্ধু এবং মিত্র রয়েছে।” আজ সোমবারই রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com