ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রীর দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন) রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্দি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে ঢাকা ওয়াসার পক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম ফজলুল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মোঃ আজিজুল হকসহ অন্যান্য প্রকৌশলী ও কমকর্তারা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com