Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংপ্রযুক্তি

বিচ্ছেদের মরণফাঁদ যখন এআই অ্যালগরিদম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬
শেয়ার
6 Min Read
শেয়ার

বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ কিংবা ইয়ং জেনারেশনের মধ্যে ব্রেকআপ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। ভয়াবহভাবে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা বেড়েই চলেছে সমাজে। কেন বাড়ছে এই হৃদয়বিদারক বিচ্ছেদ? শুধু কি দাম্পত্য জীবনের কলহ বিবাদই একমাত্র কারণ? রিলেশনশিপে শুধুই কি ভুল বোঝাবুঝি অন্যতম কারণ? বিচ্ছেদের ঘটনায় প্রশ্নগুলো বরাবরের মতোই মাথায় ঘুরপাক খাওয়ার মতো। চলুন তবে জেনে নেওয়া যাক, কেন এই বিচ্ছেদের ঘটনা ঘটছে? এআইয়ের অ্যালগরিদমের কি কোন প্রভাব আছে এক্ষেত্রে? মানুষ নিজেরা কতোটুকু দায়ী এর পেছনে?

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বিবাহ মানসিক প্রশান্তি অর্জন করার এক অন্যতম উপায়। চরিত্র ও নৈতিকতা রক্ষার বৈধ বন্ধন ও সামাজিক ধারাবাহিকতা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পন্থা। বিবাহের এতো ফজিলতপূর্ণ দিক থাকার পরও কেন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে এবং ঘটছে সমাজে, তাই এ প্রশ্ন থেকেই যায় শেষ পর্যন্ত।

বিবাহ বিচ্ছেদের সামজিক অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আর্থিক সংকট। অপরিপক্ক ও সময়োপযোগী নয় এমন বিবাহ প্রতিনিয়ত ঘটছে সমাজে। কাউকে ভালো লেগেছে, সাত-পাঁচ না ভেবে বিয়ে করার জন্য মরিয়া হয়েন ওঠে যুবকরা। ছেলের বেকারত্বের কারণে মেয়ের পরিবার রাজি না হলেও কোন সমস্যা নেই। তারা পালিয়ে বিয়ে করে নেয়। বিশেষ করে এ ধরণের ঘটনা ঘটতে দেখা যায় গ্রামের অশিক্ষিত মানুষগুলোর মধ্যে। ফলস্বরূপ এ ধরনের বিবাহের বিচ্ছেদ ঘটে মাত্র দুই-চার মাসের মধ্যেই। স্ত্রীর ভরণপোষণের ভার গ্রহণ করতে সমর্থ নয়; অথচ বিয়ে করার বেপরোয়া স্পৃহা এ ধরনের বিচ্ছেদের একটি শক্তিশালী কারণ। আর পরবর্তীতে আর্থিক সংকট থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়; যার শেষ পরিণতি দাঁড়ায় বিচ্ছেদ।

এবার আসি এআই কিভাবে একটা সম্পর্কে ফাটল ধরাতে ইন্ধন জোগায়। বর্তমান টেকনোলজির যুগে মানুষ ওতপ্রোতভাবে স্মার্টফোনের সাথে জড়িত। দৈনন্দিন জীবনে সুখ-দুঃখ ও হাসি-কান্নার কেন্দ্রবিন্দু যেন এই ফোন। সারাদিন কি করেছে, কি খেয়েছে, কোথায় ঘুরতে গেছে সব কিছুর আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যেন নেশায় পরিণত হয়েছে!

হাতে থাকা এআই প্রযুক্তি যেন একজন ব্যক্তি মানুষকে তার দাস বানিয়ে আঙ্গুলের ইশারায় নাচাচ্ছে। সেই সাথে স্মার্টফোনের রিলস ভিডিও ও কনটেন্টের দৌরাত্মে আজ বহু সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে। ঝগড়া লেগেছে দু’জনের, রাগ করে দু’জন দুই রুমে চলে গেল। মনটা অস্থির লাগছে; তাই স্ত্রী হাতে থাকা স্মার্টফোনটি ওপেন করে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে প্রবেশ করে স্ক্রল করতে শুরু করলো। কিছুক্ষণ স্ক্রল করার পর হঠাৎ একটি ভিডিওতে এসে তার আঙ্গুল থেমে গেল ভিডিওটি দুই-তিনবার দেখলো এবং নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করলো।

ভিডিও থেকে দুঃখ ভরাক্রান্ত মনের এক নারীকণ্ঠ ভেসে আসছে, যিনি বলছেন- “যিনি আপনাকে বোঝার চেষ্টা করেন না, তিনি কখনোই আপনাকে ভালোবাসেন না, কোনদিন বাসেনি। আপনার কষ্ট যার মনে একটুও নাড়া দেয় না, বিশ্বাস করুন তিনি আপনার কেউ না, কখনো ছিলো না। ব্যাস! শুরু হয়ে গেল জল্পনা-কল্পনা, প্রিয় মানুষের সাথে নিজের জীবনে ঘটে যাওয়া সব ঘটনা গল্পের সাথে মেলানোর চেষ্টা এবং কয়েক মিনিটের মধ্যে একটা সম্পর্ককে নিজের ব্রেইনের মধ্যেই ভেঙ্গে ফেলার নীল নকশা।

অন্যদিকে, একইভাবে স্বামীও একটি ভিডিও ২/৩ বার দেখছেন; ভিডিওতে বলা হচ্ছে- “যে আপনাকে সবসময় সন্দেহ করে, সে আপনাকে কখনো ভালোবাসেনি; সে একজন আদর্শ স্ত্রী কখনো হতে পারে না ইত্যাদি ইত্যাদি। এআইয়ের অ্যলগরিদমগুলো এমনভাবে সাজানো থাকে যে- আপনি যে ভিডিও যতোবার ভিউ করছেন, ঠিক সেই টাইপের ভিডিওগুলো আপনার ফোনে আসতে শুরু করে। অটোমেটিকভাবে আপনার রিকোমেন্ডেশন সিস্টেমে ওই ধরনের ভিডিওগুলো বিন্যস্ত হয়ে থাকে। ফলশ্রুতিতে আপনি ওই ধরণের ভিডিও বার বার দেখতে থাকেন এবং নিজের জীবন সঙ্গিনীর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতে থাকেন। আর এভাবেই ভেঙে যাচ্ছে হাজার হাজার সম্পর্ক।

বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে আজকাল সম্পর্ক গড়ে ওঠে আবেগের বশে এবং হালকা আবেগেই আবার ভেঙেও যায়। এক্ষেত্রেও ফোনের ভূমিকা কম নয়। আপনি আপনার প্রিয় মানুষটিকে মেসেজ দিয়েছেন, মেসেজ সিন হলো; কিন্তু কোন রিপ্লাই আসলো না। আর আপনি ভাবতে শুরু করলেন – সে কি আমাকে এড়িয়ে যাচ্ছে? আমার প্রতি কি তার আগ্রহ কমে গেছে? আমি কি তার কাছে গুরুত্ব হারিয়েছি? সে কি ইচ্ছা করেই উত্তর দিচ্ছে না?

মানুষের মস্তিষ্ক অনেক সময় ইতিবাচক ঘটনার চেয়ে নেতিবাচক সম্ভাবনার দিকে বেশি মনোযোগ দেয়। মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় “Negativity Bias”. তাই এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে খারাপ সময় ফোনে ওই ধরনের নেতিবাচক ভিডিও স্কিপ করা জরুরি। আপনি যখন মানসিকভাবে ভালো থাকেন না, তখন ভিডিওতে যা বলা হয়, যা বোঝানো হয়, সবকিছুই আপনি আপনার জীবনের গল্পের সাথে মেলাতে পারেন। এখানে বিশেষ একটি সাইকোলজি কাজ করে থাকে যাকে বলা হয়, “mood congruent processing”.

যখন কারো প্রতি কষ্ট রাগ-অভিমান কাজ করে, তখন নিজের মনের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবেদন ও কনটেন্টের প্রতি আকর্ষণ তৈরি হয়। যেমন: মন খারাপের সময় দুঃখের রিলস দেখতে ভালো লাগে, আবার মন ভালো থাকলে ফানি রিলস দেখতে ভালো লাগে। এই ধরনের ভিডিও নেতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করতে একটি মহৌষধ হিসেবে কাজ করে, আর এভাবে সৃষ্টি হয় ভাঙ্গনের পথ। তাই আবেগে গা না ভাসিয়ে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। তবেই আশঙ্কাজনক এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব

লেখক: জান্নাতুন ফেরদৌস
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্যাগইয়ং জেনারেশনএআই অ্যালগরিদমবিবাহ বিচ্ছেদব্রেকআপমোবাইল আসক্তিসামাজিক যোগাযোগমাধ্যম
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?