বকেয়া বেতনের দাবিতে মামস্ ফ্যাশনের সামনে শ্রমিকদের অবস্থান

শরিফুল ইসলাম
- সাভার, ঢাকা
1 Min Read

দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় মামস্ ফ্যাশন কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজীরচট মুন্সিপাড়া এলাকায় অবস্থিত কারখানাটির সামনে অবস্থান নেন তারা।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিক মাহফুজ ও ইনচার্জ ফারুক তাদের দিয়ে কাজ করিয়ে গত দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানায় তালা দিয়ে চলে গেছেন। বেতনের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে আজ-কাল করে সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে প্রায় ৪০ জন শ্রমিক দুই মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে কারখানার মালিক মাহফুজ ও ইনচার্জ ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন