Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংধর্মীয়

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Globalমালয়েশিয়ায় সনদভিত্তিক হাদিস শাস্ত্রের চর্চা ও প্রসারে সমর্থনের স্বীকৃতি স্বরূপ বিশেষ ‘হাদিস সনদ সম্মাননা’ পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রধান মুফতি শায়খ আবু বকর আহমদের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট আলেম ও হাদিস বিশারদরা তাঁকে এ সম্মাননা প্রদান করেন। গত সোমবার রাতে মালয়েশিয়ার পুত্রা মসজিদে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত ‘জামি আত-তিরমিজি ও আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ হাদিস গ্রন্থের পাঠ ও সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Globalআয়োজকরা জানান, এই সম্মাননা শুধু আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত স্বীকৃতি নয়; বরং মালয়েশিয়ায় হাদিস শাস্ত্রের মর্যাদা ও চর্চা প্রতিষ্ঠায় আলেম, গবেষক, ধর্মীয় প্রতিষ্ঠান, হাদিসের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। সম্মাননার অংশ হিসেবে আনোয়ার ইব্রাহিমকে ‘তুহফাতুল জলিস বি ইজাজাতি ফাখামাতির রঈস’ শীর্ষক একটি বিশেষ সনদপত্র দেওয়া হয়। বাহরাইনের শায়খ ড. নাজি রশিদ আল-আরাবি এটি সংকলন করেন।

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Globalএই বিশেষ সনদে হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ ছয়টি নির্ভরযোগ্য গ্রন্থের সনদ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো: সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামি আত-তিরমিজি, সুনানে নাসায়ি ও সুনানে ইবনে মাজাহ। এ ছাড়া ইমাম মালিকের মুয়াত্তা এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মুসনাদসহ ধারাবাহিক বর্ণনা সম্পন্ন হাদিস এবং প্রচলিত হাদিস শাস্ত্রীয় নীতিমালা অনুযায়ী সাধারণ সনদও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশের আলেম ও হাদিসের সনদধারী বিশেষজ্ঞ এবং জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এ আয়োজনে পুত্রা মসজিদে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী এবং দেশি-বিদেশি ৪০ জন বিশিষ্ট আলেম ও হাদিস বিশারদ সমবেত হন। এর মধ্য দিয়ে ১১ দিনব্যাপী হাদিস শাস্ত্রের পাঠ ও শিক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এর আগে, ২০২৪ সালে সহিহ বুখারি এবং ২০২৫ সালে সহিহ মুসলিমের পাঠ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ বছর আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের পাঠ। এই গ্রন্থে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর শারীরিক গঠন, ব্যক্তিত্ব, জীবনযাপন, চারিত্রিক বৈশিষ্ট্য ও উত্তম আখলাক সম্পর্কিত বিভিন্ন বর্ণনা সংকলিত হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের কাছে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং তাঁর সুন্নাহ অনুসরণের অনুপ্রেরণা জোগানোই মূল উদ্দেশ্য।

আয়োজকরা মনে করেন, এ দু’টি গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থের পাঠ ও শিক্ষা কার্যক্রম শুধু সনদভিত্তিক হাদিস চর্চার ঐতিহ্যকে এগিয়ে নিচ্ছে না, বরং মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং তাঁর সুন্নাহর অনুসরণে মানুষের আগ্রহও বাড়াচ্ছে।

ট্যাগআনোয়ার ইব্রাহিমপুত্রা মসজিদভারতের প্রধান মুফতি শায়খ আবু বকর আহমদমহানবী হযরত মোহাম্মদ (সা.)মালয়েশিয়ার প্রধানমন্ত্রীহাদিসের বিশেষ সনদ সম্মাননা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Global
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?
ধর্মীয় নির্বাচিত পোস্ট মতামত
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
Dr Muhammad Yunus Bangladesh Global
থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক নির্বাচিত পোস্ট
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান

বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান

নভেম্বর ২৬, ২০২৬
সৌদি আরব প্রবাসী নারী কমী

সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?

নভেম্বর ২৬, ২০২৬

বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের

নভেম্বর ২৬, ২০২৬

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?