Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রবাস

গাড়িতে মিললো প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর মিজানের মরদেহ

পলাশ শীল
পলাশ শীল
polash-shil.jpg
Byপলাশ শীল
মাসকাট, ওমান প্রতিনিধি
Follow:
- মাসকাট, ওমান প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ওমানওমানে বসবাসরত বাংলাদেশি তরুণ ব্যবসায়ী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিজানের মরদেহ নিখোঁজ হওয়ার তিনদিন পর একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তাঁর অনুসারীর সংখ্যা ছিল ২৬ হাজারেরও বেশি।

জানা যায়, ওমানের সোহার শহরে বসবাসকারী মিজানের চারটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। গত শুক্রবার তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সন্ধ্যার পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করতে থাকেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

মিজানের বন্ধু মোহাম্মদ রবিউল জানান, সোমবার সকাল আটটার দিকে সোহারের লুলু হাইপার মার্কেটের পার্কিং এলাকায় একটি গাড়ির ভেতরে দরজা বন্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয় এক ওমানি নাগরিক। খবর পেয়ে রয়েল ওমান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করে। পরে সেটি মিজানের মরদেহ বলে শনাক্ত করা হয়।

মিজানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিপি দাউদপুর গ্রামে। তিনি আবদুল জব্বারের ছেলে এবং তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে সোহার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরোধ বা বিষক্রিয়াজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এ ঘটনায় ওমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছেন অনেকে।

ট্যাগওমান
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিল হাইকমিশন

নভেম্বর ২২, ২০২৬

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় সাঁড়াশি অভিযান: আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী

নভেম্বর ২১, ২০২৬

হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালীর সাক্ষাৎ : বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

নভেম্বর ২০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?