
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরা এলাকায় গাউছিয়া কমিটি বাংলাদেশ নাখিল ইউনিট শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর ২০২৬, রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে এবং সৈয়দ দিদারুল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা সেকান্দর আলম আল কাদেরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওসমান জামী, মাওলানা দিদারুল আলম, কেবিনেট সদস্য মাওলানা মহিউদ্দিন ও ফজলুল কাদের।
কাউন্সিলে নাখিল ইউনিট শাখার নবনির্বাচিত সভাপতি হিসেবে মো. বাবর উদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাজী আহমদ মিয়ার নাম জানানো হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. খোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ দিদারুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রনি এবং সহ-সাধারণ সম্পাদক মো. বখতিয়ার।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. জহিরুল ইসলাম। এ ছাড়া মো. জমির উদ্দিন, আব্দুল কাইয়ুম চৌধুরী ও মো. সাখাওয়াত হোসেন জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন অর্থ সম্পাদক মো. শফিউল আজম মো. মিয়া (বেলাল), দাওয়াতুল খাইর সম্পাদক শায়ের ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবদুস শুক্কুর, সাংস্কৃতিক সম্পাদক মো. ইফতেখার উদ্দিন তারেক এবং আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জুয়েল।
এ ছাড়া দপ্তর, প্রচার ও অন্যান্য দায়িত্বে থাকা নেতাকর্মীদের মধ্যে মো. রাশেদ, মোহাম্মদ আজমত, মোহাম্মদ মোরশেদ, মো. আলমগীর, মো. আবছার, মোহাম্মদ নাজিম, মো. এমরান, মো. জুবায়েদ, শাহজাহান, মোহাম্মদ মুজিব ও মো. ইমরানসহ অনেকে উপস্থিত ছিলেন।

