Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকপ্রবাস

মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দু’টি অভিযানে ১০৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ জন নারী এবং ৭৫ জন পুরুষ। পুরুষদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে একটি বিনোদনকেন্দ্র, চারটি ম্যাসাজ পার্লার এবং ইপোহের পাইকারি বাজারে তল্লাশি চালানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তা ও সদস্য, পুত্রজায়ায় বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখা এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অভিযানে অংশ নেন।

তিনি জানান, রাত ৯টায় বিনোদনকেন্দ্র ও চারটি ম্যাসাজ পার্লারে ‘অপ গেগার’ নামে অভিযান শুরু হয়। সেখানে ৭০ জন বিদেশিকে পরীক্ষা করে ৩৪ জন নারীকে আটক করা হয়। অন্যদিকে, রাত ১টা ৩০ মিনিটে ইপোহের পাইকারি বাজারে অভিযান শুরু হয়। সেখানে ৭৭ জন বিদেশিকে যাচাই করে ৭৫ জন পুরুষকে আটক করা হয়।

পাইকারি বাজার থেকে আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্যদিকে, বিনোদনকেন্দ্র ও ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকদের আটক করা হয়েছে।

লোকমান এফেন্দি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসা বা অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ইস্যু করা পারমিট বা পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।

তিনি বলেন, অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তা ও সদস্যদের তৎপরতায় অভিযানে উপস্থিত ব্যক্তিদের আটক করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় পাঁচজন নিয়োগকর্তাকে সমন জারি করা হয়েছে। তদন্তে সহযোগিতা করতে তাঁদের অভিবাসন বিভাগের আইন প্রয়োগ শাখায় হাজির হতে বলা হয়েছে। আটক বিদেশিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে, লোকমান এফেন্দি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১১ হাজারের বেশি অভিযান পরিচালনা করেছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে প্রায় দেড় লাখ বিদেশির কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়েছে।

এ সময়ে ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ হাজারের বেশি সরাসরি অভিবাসন বিভাগের আইন প্রয়োগকারী অভিযানের মাধ্যমে আটক হন। বাকি ২৪ হাজারের বেশি বিদেশিকে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আটক বা হস্তান্তর করা হয়েছে, দেশের প্রবেশপথে আটক করা হয়েছে কিংবা অন্যান্য অভিযানের আওতায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর ৪৫ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চলমান অভিযান ও আটক-প্রত্যাবাসনের এই পরিসংখ্যান মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে দেশটির সরকারের ধারাবাহিক আইন প্রয়োগ কার্যক্রমের চিত্র তুলে ধরছে।

ট্যাগঅবৈধ অভিবাসীঅভিবাসী বাংলাদেশিমালয়েশিয়ামালয়েশিয়া অভিবাসন বিভাগমালয়েশিয়া ইমিগ্রেশন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?