Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাতাসের বেগ ঘণ্টায় ১৫০ কিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড়টি। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঝড়টির একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে ইয়ানামের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করছে। স্থলভাগের সংস্পর্শে আসায় ঝড়টির বাইরের অংশ ইতোমধ্যে উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত বিশাখাপত্তনমে সর্বোচ্চ ২১৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

একই সময়ে কলিঙ্গপত্তনমে ১৪৭ দশমিক ৫, টুনিতে ১২৩ দশমিক ৩, কাকিনাড়ায় ১১৮ দশমিক ৪, মাচিলিপত্তনমে ১১৫ দশমিক ২, নরসাপুরে ৪৮ দশমিক ৬, বাপটলায় ১৫ দশমিক ৯ এবং ওঙ্গোলে শূন্য দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের নিচু এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি উচ্চতার পানি উপকূলীয় নিচু এলাকায় প্রবেশ করতে পারে। এতে এসব এলাকায় সাময়িক প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া ও রাজামুন্দ্রি বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিশাখাপত্তনমে মঙ্গলবার বিকেল থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। একই দিন সন্ধ্যা ৭টার পর বিজয়ওয়াড়া ও রাজামুন্দ্রি বিমানবন্দরেও সব ফ্লাইট স্থগিত করা হয়।

ঝড়ের কারণে বিভিন্ন বিমান সংস্থা একাধিক ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে দিল্লি-ভোগাপুরম-দিল্লি রুটের ফ্লাইটও রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর প্রস্তুতি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তদারকি করছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল এবং প্রতিবেশী ওডিশার কিছু এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ট্যাগCyclone Arnabঅন্ধ্র প্রদেশঘূর্ণিঝড় অর্ণবজলোচ্ছ্বাসফ্লাইট বাতিলবঙ্গোপসাগরভারতীয় আবহাওয়াভারী বৃষ্টি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬

বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত

নভেম্বর ২৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?