Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংনির্বাচিত পোস্ট

প্রবাসে যাওয়া মানুষগুলোর নিথর ফেরা

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না
Motiur Rahman Munna
Byমতিউর রহমান মুন্না
এথেন্স, গ্রিস
মতিউর রহমান মুন্না ২০১২ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত এক প্রবাসী বাংলাদেশি। হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় ক্যারিয়ার শুরু করা মুন্না বর্তমানে গ্রিস প্রবাসী। সেখানে তিনি প্রবাসীদের সমস্যা, অধিকার...
Follow:
- এথেন্স, গ্রিস
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬
শেয়ার
6 Min Read
শেয়ার

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছিলেন তাঁরা। কেউ গড়ে তুলেছিলেন নিজের ব্যবসা, কেউ পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্নে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ গ্রিসে। প্রবাসের মাটিতে বছরের পর বছর কাটিয়েছেন। স্বজনদের মুখে হাসি ফোটানো, সন্তানদের ভবিষ্যৎ গড়া আর দেশে থাকা পরিবারের পাশে দাঁড়ানোই ছিল তাঁদের জীবনের বড় লক্ষ্য। কিন্তু সেই জীবন সংগ্রামের মাঝেই থেমে গেল তিন বাংলাদেশির পথচলা। একজন ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে গ্রিসে ফেরার দুই দিনের মাথায় হাসপাতালে মারা গেলেন। আরেকজনের মৃত্যু হলো দেশ থেকে ফেরার ৭ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায়। অন্যজনের মরদেহ উদ্ধার হলো নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে, কয়েক দিন দোকান বন্ধ থাকার পর। তিনজনের মৃত্যু তিনভাবে। কিন্তু পেছনে পড়ে রইলো একই রকম শূন্যতা, স্বজনদের কান্না আর প্রবাস জীবনের কঠিন বাস্তবতার গল্প।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

 

 

দেশে ছুটি কাটিয়ে ফিরেই মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পুলপাড়া গ্রামের মোহাম্মদ সেলিমের বয়স হয়েছিল ৫৮ বছর। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি বসবাস করছিলেন গ্রিসে। এথেন্সের একাডেমিয়া এলাকায় নিজের ব্যবসা পরিচালনা করতেন। কয়েক মাস বাংলাদেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নতুন করে প্রবাস জীবনে ফিরেছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর দীর্ঘ হলো না। গত ৫ সেপ্টেম্বর গ্রিসে পৌঁছান সেলিম। দেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও কাজ ও ব্যবসার ব্যস্ততায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু গ্রিসে পৌঁছানোর পরপরই শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে নিজেই এথেন্সের একটি হাসপাতালে ভর্তি হন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কথা জানান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত ৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিমের এই মৃত্যু যেন প্রবাস জীবনের এক নির্মম বাস্তবতা সামনে নিয়ে আসে। দেশে ছুটি কাটিয়ে প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে যে মানুষটি আবারও জীবিকার তাগিদে বিদেশে ফিরেছিলেন, তাঁর আর স্বজনদের কাছে ফিরে যাওয়া হলো না।

এ প্রসঙ্গে কমিউনিটি নেতা তাজুল ইসলাম বলেন, “প্রবাসে অনেক বাংলাদেশি একা থাকেন। কাজ ও ব্যবসার ব্যস্ততায় অনেক সময় নিজেদের শারীরিক অসুস্থতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেন না। আবার কারও সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলে তিনি বিপদে পড়েছেন কি না, সেটিও সহজে বোঝা যায় না। প্রবাসীদের উচিত একে অপরের খোঁজখবর রাখা এবং অসুস্থ হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।”

আট বছরের সন্তানকে রেখে সিজানের বিদায়

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের সিজান মিয়ার বয়স হয়েছিল ৩৫ বছর। ২০১৯ সালে জীবিকার সন্ধানে গ্রিসে পাড়ি জমিয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল পরিবারের সচ্ছলতা ফেরানোর, আট বছরের ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করার। সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন সিজান। স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে গত ৩ অক্টোবর আবারও গ্রিসের উদ্দেশে দেশ ছাড়েন। পরদিন পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি গ্রিসে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্বজনরা। একপর্যায়ে গ্রিসে থাকা পরিচিতজনদের মাধ্যমে পরিবার জানতে পারে, ৭ অক্টোবর রাতে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিজান।

সিজানের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ দূতাবাস। পরে ২৫ অক্টোবর মরদেহ ঢাকায় পৌঁছালে তা নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। ভোর চারটায় ঢাকায় পৌঁছানো মরদেহের জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ২টায় বৈঠাখাল গ্রামের মসজিদ মাঠে। পরে তাঁকে দাফন করা হয়।

যে মানুষটি পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন, তাঁর শেষযাত্রায় সেই পরিবারের সদস্যদেরই কাঁধে নিতে হলো মরদেহ। আট বছরের সন্তানটির কাছে বাবার এই বিদায় কতোটা গভীর শূন্যতা তৈরি করলো, তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

নিজের ব্যবসা প্রতিষ্ঠানেই নিঃসঙ্গ মৃত্যু

গ্রিসের বন্দর নগরী পেরাইয়াসে একটি মুদি দোকান পরিচালনা করতেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা কোরবান আলী। দুই দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বসবাস করছিলেন তিনি। প্রবাসে নিজের ব্যবসা গড়ে তুললেও জীবনের শেষ অধ্যায়টি কেটেছে নিঃসঙ্গতায়।

গত ৯ অক্টোবরের পর থেকে তাঁর দোকানটি বন্ধ ছিল। দোকানের ভেতরে একটি কক্ষে রাত কাটাতেন কোরবান আলী। কয়েক দিন ধরে দোকান বন্ধ থাকায় একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবর পেয়ে ২০ অক্টোবর পুলিশ সেখানে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। তখন মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

কোরবান আলীর দেশে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রবাসের মাটিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন যে মানুষটি, তাঁর মৃত্যুর খবর সামনে আসে দোকান বন্ধ থাকা এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর। বর্তমানে তাঁর মরদেহ এথেন্সের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এ প্রসঙ্গে নোয়াখালী সমিতি ইন গ্রিসের সভাপতি হাফেজ আহমেদ, “আমরা প্রবাসে পরিবারের কাছ থেকে দূরে থাকি। বিপদে-আপদে অনেক সময় পরিচিতজন ও কমিউনিটির মানুষই প্রথম ভরসা হয়ে ওঠেন। তাই কারও দীর্ঘদিন খোঁজ না পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। বিশেষ করে যারা একা থাকেন , তাঁদের নিয়মিত খোঁজখবর রাখা জরুরি।”

একে অপরের পাশে থাকার তাগিদ

গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের অনেকেই দীর্ঘদিন ধরে কাজ, ব্যবসা ও পরিবারকে সহায়তা করার মধ্য দিয়ে নিজেদের জীবন গড়ে তুলেছেন। কেউ রেস্তোরাঁয় কাজ করেন, কেউ নির্মাণ শ্রমিক, আবার কেউ ছোট ব্যবসা পরিচালনা করে দেশে থাকা পরিবারের খরচ বহন করেন। তাঁদের অনেকের জীবনই কাটে দীর্ঘ কর্মঘণ্টা, আর্থিক দায়িত্ব এবং স্বজনদের কাছ থেকে দূরে থাকার বাস্তবতায়।

ট্যাগঅভিবাসী বাংলাদেশিগ্রিস:নোয়াখালীবাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?