Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
খেলাট্রেন্ডিং

সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, জশুয়া বিশপের জোড়া আঘাত

বিথী খাতুন
বিথী খাতুন
Avatar photo
Byবিথী খাতুন
স্টাফ রিপোর্টার
- স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। তবে ১০৫ রানেই থেমেছে তাঁর ইনিংস। এরপর তাওহীদ হৃদয়কেও ফিরিয়ে বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপ।

৯৯ রানে অপরাজিত থেকে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর ‘নার্ভাস নাইন্টি’ নিয়ে যেমন আলোচনা ছিল, তেমনি উদ্বেগ ছিল পুরো বাংলাদেশ দলকে ঘিরেও। ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনও জানিয়েছিলেন, সাদমানের পাশাপাশি দলের সবাই কিছুটা ‘নার্ভাস’ ছিলেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

তবে সেই অপেক্ষার অবসান ঘটে দ্বিতীয় দিনের শুরুতেই। প্রথম দিনের ৯৯ রানের সঙ্গে আরও দুই বল মোকাবিলা করে বাকি রান তুলে নেন সাদমান। পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। প্রথম দিন ২১৯ বল খেলে ৯৯ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত থামেন ১০৫ রানে।

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সাদমান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন তিনি। মিডল ও অফ স্টাম্পের লাইনে থাকা বলটি খেলতে ব্যর্থ হলে তাঁর প্যাডে আঘাত করে বল। ১০৫ রানের ইনিংসে সাদমান খেলেন ২২৫ বল। তাঁর বিদায়ের সময় বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ২২১ রান।

সাদমানের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। আগের দিন অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন তিনি। তবে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট হাতে কোনো রান যোগ করতে পারেননি এই ব্যাটার। জশুয়া বিশপের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হৃদয়।

এতে অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রান। লিটন দাস ১২ এবং মেহেদী হাসান মিরাজ ৪ রান নিয়ে ব্যাট করছিলেন।

ট্যাগওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটজশুয়া বিশপটেস্ট ক্রিকেটতাওহীদ হৃদয়বাংলাদেশ ক্রিকেটমিরপুর টেস্টসাদমান ইসলাম
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ছবি: জাতীয় সংসদ সচিবালয়
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি লিড নিউজ সংসদ
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 

নভেম্বর ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?