Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অপরাধট্রেন্ডিং

লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, আহত ৪

জহিরুল ইসলাম টিটু
জহিরুল ইসলাম টিটু
Avatar photo
Byজহিরুল ইসলাম টিটু
লক্ষ্মীপুর
- লক্ষ্মীপুর
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবাদুল্লাহ গাজীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাসেরহাট বাজার এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তের ছুরিকাঘাতে এবাদুল্লাহ গাজী, খোরশেদ আলম ও জাহেদুল ইসলামসহ চারজন আহত হন। হামলায় এবাদুল্লাহ গাজীর হাত ও পায়ে গুরুতর জখম হয়। এ সময় কিশোর জাহেদুল ইসলামের বুকে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় দাস জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের তাৎক্ষণিকভাবে ঢাকায় রেফার করা হয়েছে। এবাদুল্লাহ গাজীকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং জাহিদকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে খোরশেদ আলমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত জনতা হামলাকারী সাইফুল ইসলাম সুজনকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। আটক সুজন ভোলা সদর থানার শ্যামপুর বেদুয়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল ইসলাম সুজন জানান, তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে টুপি বিক্রি করেন। সেই সুবাদে আসিফ নামে এক বাদাম বিক্রেতার সঙ্গে তার পরিচয় হয়। আসিফ তাকে ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগদে ৫ হাজার টাকা এবং দু’টি ককটেল ও ছুরি দিয়ে চরবংশী খাসেরহাট জামে মসজিদ এলাকায় পাঠান। দীর্ঘক্ষণ মসজিদের সামনে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং মারধর শুরু করে। মারধরের হাত থেকে বাঁচতে ও আত্মরক্ষার জন্য তিনি পকেট থেকে ককটেল বিস্ফোরণ ঘটান এবং এলোপাতাড়ি ছুরি চালান। তিনি কাউকে নির্দিষ্ট করে চিনতেন না বলেও দাবি করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, মূল পরিকল্পনাকারী আসিফসহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “ছুরিকাঘাত ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে সুজন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা আসিফসহ অন্যান্যদের পরিচয় ও মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগককটেল বিস্ফোরণছুরিকাঘাতবিএনপিরায়পুরলক্ষ্মীপুর
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?