Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকজাতিসংঘ

জলবায়ু ঝুঁকিতে প্রায় ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, সতর্ক করলো জাতিসংঘ

শিব্বীর আহমেদ
শিব্বীর আহমেদ
Avatar photo
Byশিব্বীর আহমেদ
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
- নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

বিশ্বজুড়ে প্রায় ৯ কোটি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ এমন সব দেশে বসবাস করছেন, যেগুলো খরা, বন্যা ও চরম তাপমাত্রাসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকির মুখে রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর শুক্রবার এ সতর্কবার্তা দিয়েছে। কপ৩১ জলবায়ু সম্মেলনের আগে প্রকাশিত ইউএনএইচসিআরের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রায় তিন-চতুর্থাংশ এমন দেশগুলোতে বসবাস করছেন, যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ থেকে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। আফগানিস্তান ও বাংলাদেশের মতো দেশও এই ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ইউএনএইচসিআর বলছে, সংঘাত, বাস্তুচ্যুতি ও জলবায়ু পরিবর্তন পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যুদ্ধ ও সংঘাতের কারণে যারা নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের অনেকেই এখন এমন এলাকায় আশ্রয় নিয়েছেন যেখানে খরা, ভয়াবহ বন্যা ও তীব্র তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে। ইউএনএইচসিআরের অপারেশন বিষয়ক সহকারী হাইকমিশনার অ্যান্টন লেইস গার্সিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করা সংঘাত ও বাস্তুচ্যুতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের জন্য এখন বেঁচে থাকার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন বাস্তুচ্যুত মানুষের নিজ দেশে নিরাপদ ও স্থায়ীভাবে ফিরে যাওয়ার সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করছে। ২০২৬ সালের প্রথমার্ধে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের দুই-তৃতীয়াংশেরও বেশি এমন দেশে ফিরেছেন, যেগুলো জলবায়ুজনিত ঝুঁকির দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সিরিয়ায় সম্প্রতি প্রায় ৪০ লাখ বাস্তুচ্যুত মানুষ নিজ এলাকায় ফিরে গেলেও পানির সংকট, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলবায়ুজনিত নানা দুর্যোগ তাদের পুনর্বাসনকে কঠিন করে তুলছে। ইউফ্রেটিস নদীর তীরে মে মাসের বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন করে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চরম তাপমাত্রাও বড় ধরনের হুমকি হয়ে উঠছে। ইউএনএইচসিআর সতর্ক করেছে, ২০৫০ সালের মধ্যে সাব-সাহারান আফ্রিকার প্রতি তিনটি শরণার্থী বসতির মধ্যে একটি বছরে অন্তত ১০০ দিন বিপজ্জনক মাত্রার তাপমাত্রার মুখে পড়তে পারে। এদিকে, শক্তিশালী এল নিনোর সম্ভাব্য প্রভাবে পূর্ব আফ্রিকায় বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ সোমালিয়া, কেনিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডায় ভয়াবহ বন্যায় ৩০ লাখ পর্যন্ত মানুষ বাস্তুচ্যুত হতে পারেন।

ইউএনএইচসিআর আরও জানিয়েছে, গত এক দশকে আবহাওয়া সম্পর্কিত দুর্যোগের কারণে বিশ্বজুড়ে ২৫৫ মিলিয়নেরও বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ঘটেছে—গড়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো জলবায়ু অর্থায়নের ঘাটতি। ইউএনএইচসিআরের হিসাবে, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের মাত্র প্রায় ১০ শতাংশ সংঘাত ও অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে পৌঁছায়।

সংস্থাটি কপ৩১ সম্মেলনে সরকার ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাস্তুচ্যুত মানুষ ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য জলবায়ু অভিযোজন তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনে শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে জাতীয় জলবায়ু পরিকল্পনা ও অর্থায়ন ব্যবস্থার অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে।

ট্যাগকপ৩১কপ৩১ জলবায়ু শীর্ষ বৈঠকজাতিসংঘ জলবায়ু সম্মেলনতুরস্কবাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?