Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংমফস্বল

লাউয়াছড়ার ঝুঁকিপূর্ণ রেলপথে এক বছরে ২০ বার ট্রেন বিকল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া সিলেট-আখাউড়া রেলপথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যাত্রীভোগান্তি। রেললাইনের বিভিন্ন স্থানে নাট-বল্টু ও স্লিপারের হুক নেই। কোথাও পাথরের পরিবর্তে রয়েছে নামমাত্র বালু। কয়েকটি স্থানে রেললাইন ঝুলে থাকার মতো অবস্থাও দেখা গেছে। এর সঙ্গে পুরোনো ইঞ্জিনের অক্ষমতা যুক্ত হয়ে বারবার মাঝপথে থেমে যাচ্ছে ট্রেন।

সংশ্লিষ্ট সূত্রের হিসাবে, চলতি বছরে লাউয়াছড়া বনের ভেতরে অন্তত ২০ বার ট্রেনের ইঞ্জিন বিকল ও বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের সময়সূচি বিপর্যয়ের পাশাপাশি বনের নির্জন এলাকায় আটকা পড়ে নিরাপত্তাহীনতায় পড়ছেন যাত্রীরা।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেট রুটে প্রতিদিন পারাবত, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, উপবন ও কালনী এক্সপ্রেস চলাচল করে। ছয়টি আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার যাত্রী যাতায়াত করেন। তাঁদের চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লাউয়াছড়া বনের ভেতরের প্রায় আট কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রেলপথ।

জানা যায়, ১৮৯৮ সালে আসাম ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এই রেলপথ নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর সংস্কার না হওয়ায় এর বিভিন্ন অংশের অবস্থা নাজুক হয়ে পড়েছে। ১৯৯৭ সালে কমলগঞ্জের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে সাময়িক মেরামত করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় রেললাইনের অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানান স্থানীয় ব্যক্তিরা।

এদিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া অংশ সরেজমিনে ঘুরে রেলপথের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। রেললাইনের পাতের জোড়ায় চারটি নাট থাকার কথা থাকলেও কোথাও রয়েছে দুটি, কোথাও তিনটি। অনেক জায়গায় নাট ক্ষয়ে গেছে। কিছু স্থানে কাপড় ও তার দিয়ে সেগুলো পেঁচিয়ে রাখা হয়েছে। একাধিক স্লিপারের হুক খোলা অবস্থায় রয়েছে। রেললাইনের নিচে পাথরের পরিবর্তে কোথাও নামমাত্র বালু দেখা গেছে। কয়েকটি স্থানে রেললাইন ঝুলে থাকার মতো অবস্থাও রয়েছে। বনের ভেতরের ছোট-বড় ছয়টি সেতুর অবস্থাও নড়বড়ে বলে দেখা গেছে।

রেলপথের এই অবস্থার পাশাপাশি ট্রেন চলাচলে সমস্যা বাড়াচ্ছে পুরোনো ইঞ্জিন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট রুটে ব্যবহৃত ২৯০০ ও ২৬১০ সিরিজের ইঞ্জিনগুলোর বয়স ১৮ থেকে ১৯ বছর। লাউয়াছড়ার উঁচু-নিচু ও ঢালু পথ অতিক্রমের সময় এসব ইঞ্জিনের সক্ষমতা কমে যায়। ফলে অনেক সময় মাঝপথেই ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে।

এর সাম্প্রতিক উদাহরণ ১ ও ২ অক্টোবরের ঘটনা। ১ অক্টোবর রাতে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরদিন ২ অক্টোবর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগেও চলতি বছরের বিভিন্ন সময়ে উপবন ও কালনী এক্সপ্রেস বনের ভেতরে আটকা পড়েছিল। কোনো কোনো ঘটনায় যাত্রীদের পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

রেলপথের বিভিন্ন স্থানে ত্রুটি ও ট্রেন চলাচলে বারবার বিঘ্ন ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাকে গুরুত্ব দিতে চান না রেলওয়ের কয়েকজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, লাইনের কিছু অংশে সাময়িক সমস্যা বা ত্রুটি থাকলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই।

তবে রেলওয়ে সূত্র জানায়, পাহাড়ি ঢাল অতিক্রমের জন্য ভালো সক্ষমতার ইঞ্জিন প্রয়োজন। পুরোনো ইঞ্জিন ও অতিরিক্ত বগির চাপের কারণে এ পথে ট্রেন বিকলের ঘটনা বাড়ছে।

রেলওয়ের শ্রীমঙ্গলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ বলেন, লাউয়াছড়া বনের ভেতরে উঁচু টিলা থাকায় ট্রেন ধীরগতিতে চলতে হয়। তাঁদের পক্ষ থেকে নিয়মিত রেললাইনে কাজ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, চাহিদার তুলনায় দেশে ট্রেনের ইঞ্জিনের সংকট রয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

অতিরিক্ত মহাপরিচালক (রোলিংস্টক) ফকির মো. মহিউদ্দীন বলেন, নতুন ইঞ্জিনের অভাবে পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। এতে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পুরোনো ইঞ্জিন দিয়ে যথাযথ গতি পাওয়া যাচ্ছে না। এ কারণে চলন্ত অবস্থায় ইঞ্জিন অকেজো হয়ে পড়ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নতুন ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে সিলেট-আখাউড়া রেলপথের আধুনিকায়নের পরিকল্পনাও দীর্ঘদিন ধরে আটকে আছে। ২০১৯ সালে আখাউড়া-সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের জন্য ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি নেই।

ট্যাগকমলগঞ্জট্রেন বিকলট্রেনের ইঞ্জিন সংকটবাংলাদেশ রেলওয়েমৌলভীবাজাররেল দুর্ঘটনারেলপথ সংস্কারলাউয়াছড়ালাউয়াছড়া বনসিলেট-আখাউড়া রেলপথ
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ছবি: জাতীয় সংসদ সচিবালয়
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি লিড নিউজ সংসদ
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 

নভেম্বর ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?