ঢাকার সাভারে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাতে সাভারের নামা বাজারের পঞ্চবটি আশ্রমে এ শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। এ সময় শ্যামা পূজার ভক্তরা শুভ দীপাবলিতে অংশগ্রহণ করেন। এতে অনেক হিন্দু ধর্মাবলম্বী শ্যামা পূজায় অংশগ্রহণ করেন।

এবারের নামা বাজারে পঞ্চবটি আশ্রমের মূল আকর্ষণ ছিল ভারতের কলকাতার আদলে ভাগীরথীর পূর্ব তীরে কলকাতার দক্ষিণেশ্বর কালি মন্দির। এছাড়া শ্যামা পূজা উপলক্ষে সেখানে বসেছে বিভিন্ন কুটির শিল্প মেলা।

