Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

আমেরিকার ইতিহাসের পাতায়! হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি মুহিত মাহমুদ

আশিক রহমান
আশিক রহমান
ashiqrahman
Byআশিক রহমান
মিশিগান, যুক্তরাষ্ট্র
Follow:
- মিশিগান, যুক্তরাষ্ট্র
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের নির্বাচনী বিতর্ক, আদালতে লড়াই ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ। তাঁর এই শপথের মধ্য দিয়ে মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের রাজনৈতিক অগ্রযাত্রায় যুক্ত হলো এক ঐতিহাসিক অধ্যায়।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় হ্যামট্রামেক হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণের শপথ নেন। মিশিগানের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালেক্স জি. স্কার্ট তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিয়েরা বিএ।

২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হ্যামট্রামেক সিটি নির্বাচনে প্রথমে মুহিত মাহমুদকে পরাজিত ঘোষণা করা হয়েছিল। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারাবিকে মাত্র ১১ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয় এবং ২০২৬ সালের জানুয়ারিতে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের কার্যালয়ে ৩৭টি এ্যাবসেন্টি ব্যালটের সন্ধান পাওয়া গেলে পুরো নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ঘটনায় নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে বিতর্ক শুরু হয়।

৩৭টি ব্যালট গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। একপর্যায়ে মামলাটি মিশিগান সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তী সময়ে মিশিগান কোর্ট অব আপিলের সিদ্ধান্ত এবং ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের নির্দেশনার ভিত্তিতে বিতর্কিত ব্যালটগুলো গণনার পথ উন্মুক্ত হয়।

অবশেষে ২০২৬ সালের ১৬ অক্টোবর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সের তত্ত্বাবধানে ৩৭টি ব্যালট গণনা করা হয়। এতে মুহিত মাহমুদ পান ২৯টি ভোট এবং অ্যাডাম আলহারাবি পান ৬টি ভোট। বাকি দু’টি ভোট অন্যান্য প্রার্থী বা সংশ্লিষ্ট গণনায় অন্তর্ভুক্ত হয়। নতুন গণনায় মুহিত মাহমুদের ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯ এবং আলহারাবির ভোট ২ হাজার ৭৭। অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ।

তবে ভোট গণনার পরও তাঁর মেয়র হওয়া নিয়ে আরেকটি আইনি জটিলতা দেখা দেয়। মুহিত মাহমুদের হ্যামট্রামেকে বসবাসের যোগ্যতা নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের করা মামলার নিষ্পত্তি না হওয়ায় ফলাফল চূড়ান্তভাবে প্রত্যয়ন করা সম্ভব হচ্ছিল না। ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায়ে মুহিত মাহমুদের আবাসিক যোগ্যতা বহাল রাখেন এবং নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে যোগ্য বলে সিদ্ধান্ত দেন।

এরপর ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স আনুষ্ঠানিকভাবে তাঁকে হ্যামট্রামেক সিটির নির্বাচিত মেয়র হিসেবে প্রত্যয়ন করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের নির্বাচনী বিরোধের অবসান ঘটে এবং তাঁর শপথ গ্রহণের পথ সুগম হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মিশিগান স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, জন কনিয়ার, সিটি ম্যানেজার, সিটি কাউন্সিলর, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি-আমেরিকানরা মুহিত মাহমুদের এই অর্জনকে শুধু একজন ব্যক্তির রাজনৈতিক বিজয় হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের দীর্ঘদিনের পরিশ্রম, আত্মপ্রতিষ্ঠা ও নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, এই অর্জন নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের স্থানীয় ও জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।

হ্যামট্রামেক সিটি শত বছর ধরে বিভিন্ন অভিবাসী ও বহুজাতিক জনগোষ্ঠীর বসবাসের জন্য পরিচিত। বিশেষ করে বাংলাদেশি-আমেরিকানদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এই শহরে। এমন একটি বহুজাতিক শহরের নেতৃত্বে একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানের আসীন হওয়া কমিউনিটির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

শপথ অনুষ্ঠানে আসা অনেকেই আশা প্রকাশ করেন, নতুন মেয়র শহরের অবকাঠামোগত উন্নয়ন, জননিরাপত্তা, পরিচ্ছন্নতা, শিক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে সব জাতি, ধর্ম ও ভাষার মানুষের সমান অধিকার এবং সম্প্রীতি বজায় রাখতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

৩৭টি ভোটের গণনা থেকে শুরু করে আদালতের একাধিক নির্দেশনা, নির্বাচনী ফলাফলের পরিবর্তন এবং শেষ পর্যন্ত শপথ গ্রহণ—মুহিত মাহমুদের এই যাত্রা শুধু একটি মেয়র নির্বাচনের ফলাফল নয়; এটি ভোটাধিকার, গণতান্ত্রিক জবাবদিহি ও রাজনৈতিক প্রতিনিধিত্বের এক উল্লেখযোগ্য ঘটনা।

হ্যামট্রামেক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মুহিত মাহমুদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ—নির্বাচনী বিভাজন পেছনে ফেলে সব নাগরিককে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলা। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রত্যাশা, তাঁর এই ঐতিহাসিক অর্জন যেন শহরের সার্বিক উন্নয়ন ও বহুজাতিক জনগোষ্ঠীর ঐক্যের নতুন দৃষ্টান্ত হয়ে ওঠে। নতুন মেয়র মুহিত মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, শহরের ঐক্য, উন্নয়ন এবং সব কমিউনিটিকে সঙ্গ নিয়ে কাজ করবেন তিনি।

ট্যাগBangladeshi AmericanHamtramck MayorMuhith Mahmoodবাংলাদেশি-আমেরিকানমিশিগানমুহিত মাহমুদযুক্তরাষ্ট্রে বাংলাদেশিযুক্তরাষ্ট্রের নির্বাচনহ্যামট্রামেকের মেয়র
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

নভেম্বর ২৪, ২০২৬

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?