Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জাতীয়ট্রেন্ডিং

সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: জাহেদ উর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬
শেয়ার
6 Min Read
শেয়ার

সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
  • আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি হলে আইন ভঙ্গ
  • গোয়েন্দা ব্যর্থতা বলতে নারাজ উপদেষ্টা

তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালনের সময় এ ধরনের ঘটনা ঘটলে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে মনে হতে পারে। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এর আগে একটি স্কুলবাসেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে জাহেদ উর রহমান বলেন, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক। খালি বাসে আগুন দেওয়া হলেও মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। আর এ ধরনের ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, কিছুই হয়নি, সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না। সরকার যখন জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে, তখন এ ধরনের ঘটনা ঘটলে এবং প্রাণহানির ঘটনা ঘটলে যে কেউ সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে মনে করতে পারেন। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি।

এসব ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়েছিল, তাদের অনেককে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দেশজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করেন না তিনি। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, এমন বক্তব্যের পক্ষে কোনো পরিসংখ্যান নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও তাঁর মনে হয়নি যে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি হলে আইন ভঙ্গ

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হয়। বিশেষ করে লন্ডন থেকে দেশে ফিরে একজন সাবেক সংসদ সদস্য কীভাবে নিজ নির্বাচনী এলাকায় সভা করলেন এবং ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল কি না, তা জানতে চান এক সাংবাদিক।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগ করেছেন বা দলটির সঙ্গে যুক্ত ছিলেন, এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশে অংশ নিতে পারবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানারে দলীয় সভা, মিছিল বা কর্মসূচি আয়োজনের সুযোগ নেই।

লন্ডন থেকে আসা সাবেক সংসদ সদস্যের সভা প্রসঙ্গে তিনি বলেন, সভাটি আওয়ামী লীগের ব্যানারে কিংবা দলীয় কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ সময় ওই সাংবাদিক জানান, সভায় ব্যানার ও প্যান্ডেল ছিল এবং একটি নির্দিষ্ট কর্মসূচি উপলক্ষে সেটি আয়োজন করা হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে জাহেদ উর রহমান বলেন, এমনটি হয়ে থাকলে তা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

গোয়েন্দা ব্যর্থতা বলতে নারাজ উপদেষ্টা

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলসহ বিভিন্ন স্থানে হঠাৎ রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসব ঘটনাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে তিনি প্রস্তুত নন।

তিনি বলেন, বাংলাদেশ অনেক বড় দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিদিন শত শত তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ ঘটতে পারে। আবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ঘটনা আগেই প্রতিহত করে, যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে আগাম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়। তবে এসব তথ্য বা অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে সব সময় বিস্তারিত জানানো হয় না। ফলে যেসব ঘটনা ঘটে, সেগুলোই মানুষের সামনে বেশি আসে।

সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে ব্যর্থতা বলতে রাজি নন জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বাহিনীর কার্যক্রম মূল্যায়ন করা ঠিক হবে না।

এ সময় তিনি বলেন, অতীতের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের সহিংস ঘটনা ঘটবে।

 

ট্যাগআইনশৃঙ্খলা পরিস্থিতিআওয়ামী লীগককটেল বিস্ফোরণজাহেদ উর রহমানপ্রধানমন্ত্রীর উপদেষ্টাবাংলাদেশবাসে অগ্নিসংযোগরাজনৈতিক সহিংসতাসরকারের ব্যর্থতা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?