বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক তালিকার ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণ প্রকাশ করেছে।
এ সংস্করণে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরআইএসএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় আরও দুই বাংলাদেশি রয়েছেন। তারা হলেন ড. হামিদা হোসাইন ও রাজিয়া সুলতানা।
তারেক রহমান সম্পর্কে প্রকাশিত পরিচিতিতে বলা হয়েছে, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
