পুরাতন ফ্যাসিবাদীরা ফিরে আসার চেষ্টা করলে জুলাই যোদ্ধারা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারে মডেল মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ফিরে আসার কোন সুযোগ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে মন্তব্য করে মামুনুল হক বলেন, বিচারের পরে কোন নিরীহ আওয়ামী লীগ নেতা-কর্মী থাকলে তারা রাজনীতি করতে পারবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
