সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বেনাপোল পুরাতন পৌরসভা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি সীমান্তবর্তী এলাকা প্রদক্ষিণ করে। এতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তমাল আহমেদ, সদস্য সচিব মোঃ আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান দিপু।

এছাড়াও শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের যুগ্ম আহ্বায়ক, নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের কার্যক্রম এবং বিভিন্ন স্থানে সংঘটিত নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানান।
