Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অভিবাসনট্রেন্ডিং

মৃত্যুঝুঁকি পেরিয়ে গ্রিসে, তবুও বন্দিজীবন!

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না
Motiur Rahman Munna
Byমতিউর রহমান মুন্না
এথেন্স, গ্রিস
মতিউর রহমান মুন্না ২০১২ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত এক প্রবাসী বাংলাদেশি। হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় ক্যারিয়ার শুরু করা মুন্না বর্তমানে গ্রিস প্রবাসী। সেখানে তিনি প্রবাসীদের সমস্যা, অধিকার...
Follow:
- এথেন্স, গ্রিস
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। তবে এই স্বপ্নের পথে কারও জীবনের অবসান হচ্ছে ভূমধ্যসাগরে, কেউ পড়ছেন মানবপাচারকারীদের হাতে। প্রতারণা, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের শিকার হচ্ছেন অনেকে। আবার মৃত্যুঝুঁকি পেরিয়ে গ্রিসে পৌঁছেও মিলছে না প্রত্যাশিত মুক্তি।

দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে মাসের পর মাস, এমনকি এক থেকে দেড় বছর ধরে আটক রয়েছেন অনেক বাংলাদেশি। মুক্তির আকুতি জানালেও অনিশ্চয়তা কাটছে না তাদের। মাঝে মধ্যে দেশে ফেরতও পাঠানো হচ্ছে। সর্বশেষ শেষ গত ১০ নভেম্বর গ্রিস থেকে থেকে ফেরত পাঠানো হয় ৪০ জন বাংলাদেশিসহ ৫০ জন অবৈধ অভিবাসীকে। এতো বিপদ ও দুর্ভোগের পরও থামছে না এই যাত্রা।

সম্প্রতি বিভিন্ন ফেসবুক গ্রুপে চোখ রাখলেই দেখা যায়, ‘আলহামদুলিল্লাহ, গেম সফল, ইউরোপের স্বপ্ন পূরণ’। লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে প্রবেশকারীদের এমন ভিডিও দেখে উৎসাহিত হচ্ছেন বাংলাদেশের অনেক তরুণ। কিন্তু এই যাত্রায় কারও ঝরছে প্রাণ, আবার যারা পৌঁছাচ্ছেন, তাদের অনেকেরই ঠাঁই হচ্ছে আটক ক্যাম্পে।

গ্রিসের বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে এলেও এখন তাদের দিন কাটছে বন্দিজীবনে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং মুক্তির অপেক্ষা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।

আটক এক বাংলাদেশি সুহেল আহমদ জানান, প্রায় দেড় বছর ধরে তিনি আটক রয়েছেন। কবে মুক্তি পাবেন, কিংবা কবে পরিবারের কাছে ফিরতে পারবেন, তা জানেন না। দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে করতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

অন্য এক বাংলাদেশি লুৎফুর রহমান জানান, লিবিয়া হয়ে গ্রিসে পৌঁছাতে গিয়ে অনেক ঝুঁকি নিতে হয়েছে। কিন্তু ইউরোপে এসেও স্বাভাবিক জীবন শুরু করতে পারেননি। দীর্ঘদিন আটক থাকায় পরিবারের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

এদিকে, এতো মৃত্যু, প্রতারণা ও বন্দিজীবনের পরও নতুন করে অনেকে লিবিয়া হয়ে ইউরোপে আসার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে কিছু টিকটকারের উৎপাত বেড়েছে। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপে পৌঁছানোর সফলতার গল্প দেখে অনেকে উৎসাহিত হচ্ছেন। কিন্তু সেই যাত্রার পেছনে থাকা মৃত্যু, নির্যাতন, জিম্মি ও আটকের বাস্তবতা অনেকের অজানা থেকে যাচ্ছে।

এ পরিস্থিতিতে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তিনি বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে আসা থেকে বিরত থাকতে হবে। এ পথে মৃত্যুর ঝুঁকি আছে, প্রায়ই প্রাণহানির ঘটনা ঘঠে। যখন কোন বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা যান, তখন কিন্তু ওনার পরিবারের মতোই আমরা নিজেরা অত্যন্ত ব্যথিত হই। আমরা চাই না যে কোন বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা যান। আমি বলবো একটু ধৈর্য ধরতে, কাজ করার একটু সুযোগ দিতে। যাতে উনারা আইনসঙ্গতভাবে আসতে পারেন গ্রিসে। গ্রিসে প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশি শ্রমিকদের। বৈধ পথে যাতে সহজে আসতে পারেন, এজন্য আমরা কাজ করছি।”

সংশ্লিষ্টদের মতে, শুধু সতর্কবার্তা দিয়ে এই প্রবণতা বন্ধ করা কঠিন। এর পেছনে থাকা মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন কাউকে প্রাণ হারাতে না হয়, কিংবা পৌঁছানোর পর বছরের পর বছর বন্দিজীবন কাটাতে না হয়, সেই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

ট্যাগগ্রিস প্রবাসী বাংলাদেশিগ্রিস:বন্দিজীবনভূমধ্যসাগরলিবিয়া
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

নভেম্বর ২৪, ২০২৬

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?