Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

ইতালিতে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি

জায়দুল হক সোহেল
জায়দুল হক সোহেল
Avatar photo
Byজায়দুল হক সোহেল
রোম, ইতালি
- রোম, ইতালি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

আসন্ন ছুটির মৌসুম সামনে রেখে ইতালিজুড়ে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জরুরি নির্দেশনা দিয়েছে রোমের মার্কিন দূতাবাস। আজ (২০ নভেম্বর) দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে ‘সিকিউরিটি অ্যালার্ট: ইউএস অ্যাম্বাসি রোম, ইতালি’ শীর্ষক এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিরাপত্তা সতর্কতা সমগ্র ইতালির ক্ষেত্রে প্রযোজ্য। ছুটির মৌসুমে বড় ধরনের জনসমাগম এবং সরকারি বা সর্বসাধারণের অনুষ্ঠানগুলো সন্ত্রাসী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে আরও সতর্ক করে বলা হয়, একক হামলাকারীসহ (লোন অ্যাক্টর) সন্ত্রাসীরা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বাজার, পরিবহন কেন্দ্র, শপিং মল, উপাসনালয় এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে হামলা চালাতে পারে।

এদিকে, একই সময়ে (২০ ও ২১ নভেম্বর) ইতালিজুড়ে পরিবহন ধর্মঘট ও বিভিন্ন শহরে বিক্ষোভের কর্মসূচি থাকায় রেল, স্থানীয় গণপরিবহন, বিমান চলাচল ও ফেরি সেবায় বড় ধরনের অচলাবস্থা বা বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন নাগরিকদের প্রতি দূতাবাসের জরুরি নির্দেশনাসমূহ:

ছুটির উৎসব, জনাকীর্ণ পর্যটন এলাকা, বিক্ষোভ সমাবেশ এবং যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশি, সেসব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

নিজের আশপাশের পরিবেশ সম্পর্কে সর্বদা সজাগ থাকতে, সাধারণ বেশভূষা বজায় রাখতে এবং জনসম্মুখে ব্যাগ বা মূল্যবান সামগ্রী নিরাপদে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণ সূচিতে কোনো পরিবর্তন বা বিঘ্ন ঘটছে কি না, তা জানতে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন বা পরিবহন সংস্থার সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। কোনো স্থান খালি করার নির্দেশ এলে বা ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হলে স্থানীয় প্রশাসন কিংবা এয়ারলাইন কর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে।

এছাড়াও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নিয়মিত নজর রাখতে, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে এবং সর্বশেষ নিরাপত্তা বার্তা পেতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে বলা হয়েছে।

যেকোনো জরুরি সহায়তার প্রয়োজনে ইতালির অভ্যন্তর থেকে রোমের মার্কিন দূতাবাসে 06-46741 (ইতালির বাইরে থেকে 011-39-06-46741) নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফ্লোরেন্স (+39 055-266-951), মিলান (+39 02-290-351), নেপলস (+39 081-583-8111), জেনোয়া (+39 010-584-492) এবং পালেরমো (+39 091 30 5857) কনস্যুলেট অফিসগুলোতেও নির্ধারিত ফোন ও ইমেইলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

ট্যাগইতালিছুটির মৌসুমমার্কিন যুক্তরাষ্ট্ররোমসর্বোচ্চ সতর্কতা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

নভেম্বর ২৪, ২০২৬

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?