Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংমফস্বল

জনগণের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা সম্ভব নয়: চরমোনাই পীর

হাসনাইন আহম্মেদ
হাসনাইন আহম্মেদ
Avatar photo
Byহাসনাইন আহম্মেদ
ভোলা
- ভোলা
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

‘জনগণকে বাদ দিয়ে, তাদের মতামতকে উপেক্ষা করে আপনারা দেশ পরিচালনা করবেন—এটা সম্ভব নয়। জনগণের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে।’ বিএনপির উদ্দেশে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত জেলা দ্বিবার্ষিক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘১৯৭১ সালের পর যাদের আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, তাদের কাছে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা করেছিলাম, বাস্তবে তার প্রতিফলন দেখতে পাইনি। বরং তারা জাতির আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন না করে ক্ষমতার অপব্যবহার করেছে। বিভিন্ন সময়ে আন্দোলন-অভ্যুত্থানে, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার যুবক ও মেহনতি মানুষ বৈষম্য দূর করার প্রত্যাশায় অকাতরে জীবন দিয়েছেন। কিন্তু যাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের কর্মকাণ্ডে সেই প্রত্যাশার প্রতিফলন কতোটুকু ঘটেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি জাতির সামনে অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র সংস্কার ও দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গণভোটের যে আয়োজন করা হয়েছিল, সেই গণভোটের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। কিন্তু প্রায় এক বছর হতে চললেও আপনারা বাস্তবায়নের পথে কতোটুকু এগিয়েছেন, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আপনারা আসলে কী চান, সেটিও পরিষ্কার করতে হবে। জনগণকে বাদ দিয়ে তাদের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা করবেন, এটা সম্ভব নয়।’

আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও মানুষের ঘর-বাড়িতে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড করেছে, তার পেছনে দেশপ্রেমের অভাব রয়েছে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বন্ধুদের বলতে চাই, আমরা বিভিন্নভাবে দেশ পরিচালনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আসুন, সত্যিকারের দেশপ্রেম বুকে ধারণ করে সবাই মিলে দেশ পরিচালনা করি। তাহলে ইনশাআল্লাহ দেশে অতিসত্বর শান্তি ফিরে আসবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন মামুন।

সম্মেলনে চরমোনাই পীর ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইসরাফিল হোসেন মামুন, সহসভাপতি মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে বেলাল ফারুকীকে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আল-আমিন। তিনি বলেন, ‘এ দেশের যুবসমাজের হাতেই থাকার কথা ছিল দেশের চাবিকাঠি। কিন্তু দুঃখজনকভাবে আজ যুবকদের একটি অংশ মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আমি আশা রাখি, ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে এ দেশের যুবসমাজ তাদের প্রকৃত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যুব আন্দোলনের একটি মৌলিক স্লোগান হচ্ছে—যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নীতি ও আদর্শের ওপর অটল থেকে জাতিকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করছেন। আল্লাহর মেহেরবানিতে তিনি তাঁর সিদ্ধান্ত ও আদর্শে অবিচল রয়েছেন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহসভাপতি ওবায়েদ বিন মোস্তফা, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি নুরুল ইসলাম পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগইসলামী আন্দোলন বাংলাদেশইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরইসলামী যুব আন্দোলন বাংলাদেশভোলামুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬

বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত

নভেম্বর ২৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?