তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

মমিন রশীদ
- বগুড়া
1 Min Read

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির আয়োজনে আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মকুল, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এতে অংশ নেন।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম বেলায়েত হোসেন।

সংবাদটি শেয়ার করুন