
গোপালগঞ্জে বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ এস এম মুনকাসির মাহমুদ বিষয়টি নিশ্চিত
করেছেন। নিহতরা হলেন: মোঃ তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। দু’জনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।

এস এম মুনকাসির মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি
মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে
মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মালেক আলী সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি।

