Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

নেতৃত্ব সংকটের মুখে জাতিসংঘ, গুতেরেসের উত্তরসূরি নির্বাচনে অচলাবস্থা

শিব্বীর আহমেদ
শিব্বীর আহমেদ
Avatar photo
Byশিব্বীর আহমেদ
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
- নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

 

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে নিরাপত্তা পরিষদে মতৈক্য না হওয়ায় সংস্থাটির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বারবার গোপন ভোটাভুটির পরও কোনো প্রার্থীকে নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে জাতিসংঘ মহাসচিবের পদ শূন্য থাকার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।

সর্বশেষ নবম অনানুষ্ঠানিক ভোটেও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান রেবেকা গ্রিনস্প্যান সর্বাধিক সমর্থন পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে দুই দেশ তাঁর প্রার্থিতার বিপক্ষে অবস্থান নেওয়ায় আনুষ্ঠানিক মনোনয়নের পথ জটিল হয়ে পড়েছে। ২০ নভেম্বরের ভোটে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট ও চারটি বিরোধিতার ভোট পেয়েছেন। গোপন ব্যালট হওয়ায় কোন দেশ কী ভোট দিয়েছে, তা প্রকাশ করা হয়নি।

নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। জাতিসংঘ মহাসচিব পদে কোনো প্রার্থীকে সুপারিশ করতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অন্তত নয়টি সমর্থনসূচক ভোট প্রয়োজন। একই সঙ্গে পাঁচ স্থায়ী সদস্যের কোনো দেশ ভেটো দিতে পারবে না। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিয়োগ দেয়। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহসহ কয়েকজন প্রার্থী। গ্রোসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নুসেইবেহ দীর্ঘদিন ধরে আমিরাতের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তবে প্রার্থীদের নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে নুসেইবেহর প্রার্থিতা নিয়ে সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা সম্পর্কিত অভিযোগ আলোচনায় এসেছে। আরব আমিরাত এসব অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ সনদে মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর উত্তরসূরি নির্বাচিত না হলে কীভাবে অন্তর্বর্তী নেতৃত্ব পরিচালিত হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো বিধান নেই। সম্ভাব্য বিকল্প হিসেবে গুতেরেসের মেয়াদ সাময়িকভাবে বাড়ানো কিংবা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার বিষয় আলোচনায় এসেছে। তবে এখনো কোনো ব্যবস্থা চূড়ান্ত হয়নি। মহাসচিব না থাকলেও নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের বৈঠক চলতে পারে। তবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ, বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এবং প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে বলে জাতিসংঘ বিষয়ক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা শুধু একজন নতুন মহাসচিব নির্বাচনের সমস্যা নয়; বরং বিশ্বশক্তিগুলোর পারস্পরিক মতবিরোধ এবং জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে এসেছে। যুদ্ধ, অর্থায়ন সংকট ও আন্তর্জাতিক কূটনীতিতে সংস্থাটির প্রভাব নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নতুন মহাসচিবের দায়িত্ব গ্রহণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এখনো জাতিসংঘ নেতৃত্বশূন্য হবে—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উত্তরসূরি নির্বাচনে নিরাপত্তা পরিষদের পরবর্তী আলোচনাই নির্ধারণ করবে সংস্থাটির নেতৃত্বের ভবিষ্যৎ।

ট্যাগআন্তোনিও গুতেরেসজাতিসংঘজাতিসংঘ মহাসচিবনেতৃত্ব সংকটের মুখে জাতিসংঘরেবেকা গ্রিনস্প্যান
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?