ঢাকা      বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
  • ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ আটক
  • রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

নদী থেকে তোলা হলো বাস, ১৬ জনের লাশ উদ্ধার

IMG
26 March 2026, 2:06 AM

রাজবাড়ী, বাংলাদেশ গ্লোবাল: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা সাংবাদিকদের জানান, বাসের ভেতর থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

এর আগে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হয়েছিলেন।

পরবর্তীতে বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে উপরে তোলার চেষ্টা শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন