ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পোল্যান্ডকে একটি প্যাট্রিয়ট সিস্টেম দিতে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পোল্যান্ড ইরানের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিম এশিয়ায় ওই সিস্টেম পাঠাতে অস্বীকার করেছে। ওয়াশিংটনের অনুরোধে সরাসরি "না" বলে দিয়েছে ওয়ারশ।
পার্স টুডে আরও জানায়, এমন সময় ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের ইউরোপীয় মিত্রদের কাছ থেকে 'না' শুনতে পেল; যখন স্পেনও বারবার এই যুদ্ধের বিরোধিতা করেছে।
পোল্যান্ডের বিরোধিতার আগে স্পেন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে এই যুদ্ধকে "অবৈধ" বলেও অভিহিত করেছে।
ইতালিও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছে এবং ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রকে সিগোনলায় তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে বাধা দিয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার অভাব বারবার মিডিয়ায় শিরোনাম হয়েছে। অবশেষে ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা তাদের প্যাট্রিয়ট এবং থাড প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিম এশিয়ায় স্থানান্তর করতে বাধ্য হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com