ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে গত মাসের ১ হাজার ৩৪১ টাকার সিলিন্ডারের দাম বেড়ে হলো ১ হাজার ৭২৮ টাকা।
হিসাব অনুযায়ী, এলপিজির দাম এক লাফে বাড়লো প্রায় ২৮ দশমিক ৯ শতাংশ। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসি'র চেয়ারম্যান জালাল আহমেদ।
সংশোধিত দর অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১৪৪ টাকা নির্ধারণ করেছে কমিশন। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, নতুন এই দর অবিলম্বে কার্যকর হবে।
সৌদি আরবের আরামকোর নির্ধারিত দাম বা 'কন্ট্রাক্ট প্রাইস' (সিপি) এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com