ঢাকা      রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
শিরোনাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা

IMG
12 April 2026, 1:36 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘বিশেষজ্ঞ পর্যায়ে’ আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই পর্যায়ে দুই পক্ষের দেওয়া প্রস্তাবগুলোর "কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হবে"।

এর আগে, দুই পক্ষের মধ্যে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। দু'জন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।

হোয়াইট হাউস প্রেস পুলের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে "বিভিন্ন বিষয়ে কারিগরি বিশেষজ্ঞরা ইসলামাবাদে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ওয়াশিংটন থেকে অতিরিক্ত বিশেষজ্ঞদের সহায়তাও পাওয়া যাচ্ছে"।

অন্যদিকে ইসলামাবাদে আসা ইরানি প্রতিনিধি দলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নাসের হেম্মতি সহ বিভিন্ন কারিগরি বিশেষজ্ঞরাও রয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন