লালমনিরহাট, বাংলাদেশ গ্লোবাল: দু’দিনের সফরে শনিবার লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্ধারিত সফরসূচি অনুযায়ী আসাদুল হাবিব দুলু শনিনার সকালে ঢাকা থেকে রওনা হয়ে সৈয়দপুরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আসাদুল হাবিব দুলুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com