Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
খেলালিড নিউজ

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
Follow:
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার
Argentina Vs England Bangladesh Global
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

আবারও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করলো আর্জেন্টিনা। ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকার পর জোড়া গোল করলো আলবিসেলেস্তেরা। দু’টি গোলই এলো লিওনেল মেসির পাস থেকে। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠলো আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

প্রথমার্ধে দুই দলের শরীর লড়াইয়ে ফুটবলটা সেভাবেই হয়নি। তবে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পরই আর্জেন্টিনার রুদ্রমুর্তি দেখল থ্রি লায়ন্সরা। পিছিয়ে পড়ার পর শেষ দিকে সাত মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে জিতলো বর্তমান চ্যাম্পিয়নরা। মৃত্যুকুপ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে উঠল লিওনেল স্কালোনির দল।

বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। আগামী ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই দুই দলের ম্যাচ নিয়ে মাঠের বাইরে যতো আলোচনা ও উত্তাপ; সেটি টের পাওয়া গেল ম্যাচ শুরুর পর মাঠের লড়াইয়েও। যুদ্ধংদেহী মনোভাব নিয়েই মাঠে নামে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শরীরী লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। শুরু থেকেই ফাউলের পর ফাউল। প্রথম ১০ মিনিটের মধ্যে আর্জেন্টিনা ফাউল করে সর্বোচ্চ চারটি। যা ২০২৬ বিশ্বকাপে সুইডেনের সমান।

প্রথম ১৯ মিনিটের মধ্যে দুই দলের কেউই পারেনি কার্যকরী কোনো আক্রমণ শানাতে। পরের মিনিটে ডান প্রান্ত ধরে দারুণ আক্রমণে ওঠে ইংল্যান্ড। প্রথম টাচেই কেইন খুঁজে নেন মর্গান রজার্সকে। তিনি ওভারল্যাপ করে বল দিলে রিস জেমস ক্রস দেন গোলমুখের সামনে, গোলকিপার মার্তিনেজ সহজেই ঝাঁপিয়ে বল ধরে ফেলেন।

২৪ মিনিটে ফ্রি কিকের পর ডান দিক দিয়ে বক্সে ঢোকার মুখে কর্নার আদায় করেন সিমিওনে। মেসির নেওয়া কর্নার কিক থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত দুই দল একটি শটও না নিয়েই যায় হাইড্রেশন ব্রেকে।

৩২ মিনিটে বক্সের একটু উপরে ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইংল্যান্ড। রাইসের দুর্দান্ত ফ্রি কিকের পর দূরের পোস্টের কাছ থেকে হেড নেন স্টোনস। তবে ম্যাচের প্রথম অ্যাটেম্প যায় পোস্টের বাইরে দিয়ে। এ সময়ে বেলিংহাম বিপজ্জনক হয়ে ওঠেন। খানিক পর আবারও আর্জেন্টিনার ফাউলে বক্সের বা দিকের উপরের কোনায় ফ্রি কিক পায় ইংল্যান্ড।

পরের মিনিটে প্রতি আক্রমণে ওঠে আর্জেন্টিনা। সুবিধাজনক অবস্থান থেকে বল নিয়ে এগোচ্ছিলেন মেসি। তাঁকে ঘিরে ধরে ইংল্যান্ডের কয়েকজন। প্রথমে ফাউল করেন কেইন। কিন্তু মেসিকে আটকানো যায়নি। একটু পর তাঁকে ফেলে দেন অ্যান্ডরসন। যাকে পরে রেফারি কার্ড দেখান। এ সময় আর্জেন্টিনার প্রায় সব খেলোয়াড়রা প্রতিবাদ জানান। খানিকটা হাতাহাতিও হয়। এই সময়ের সব উত্তেজনা শেষ হয় ফ্রি কিক থেকে এনজোর দুর্দান্ত শট আক্ষেপ বাড়িয়ে পোস্টের একটু উপরে দিয়ে চলে যাওয়ায়।

 

৪২ মিনিটে জার্সি টেনে ধরায় লিসান্দ্রো মার্তিনেজকে হলুদ কার্ড দেখান রেফারি। বিরতির আগে অন টার্গেটে কোনো শট না হলেও, বিরতি থেকে ফিরেই সিমিওনের কাছ থেকে বল নিয়ে গোলে শট নেন আলভারেজ। তবে গোলকিপার পিকফোর্ড প্রস্তুত ছিলেন। ফিরতি শটে আবারও আলভারেজের শট, এবার কাপে সাইড নেট।

 

৫১ মিনিটে বেলিংহামকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন রোমেরো। চার মিনিট পর অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। একটা লং বল লাফিয়ে মাটিতে নামাতে গিয়ে ভুল করে বসেন তাগলিয়াফিকো। বল পেয়ে যান রজার্স। ডান দিকের কর্নারের কাছ থেকে তাঁর ক্রসেই গোলমুখের সামনে পেয়ে গোল করেন গর্ডন।

 

৫৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে বিপদজনক জায়গায় ঢুকে পড়েন সিমিওনে। কিন্তু দারুণ ট্যাকলে বল কর্নার করে দেন স্পেন্স। চার মিনিট পর এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট চলে যায় বক্সের উপরে দিয়ে। খানিক পর পারেদেসের বদলি হিসেবে নিকো গঞ্জালেসকে নামান স্কালোনি।

 

গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত ক্রসের পর গোলমুখের সামনে হেড নেন গঞ্জালেস। কিন্তু অবিশ্বাস্য সেভ দিয়ে বদলি খেলোয়াড়কে হতাশ করেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড। ৭৫ মিনিটি আরও একবার পিকফোর্ড শো! দি পলের ক্রসে গোলমুখের সামনে পোস্টে হেডে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন ইংলিশ গোলকিপার।

 

৮৪ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেওয়া ফার্নান্দেজের শট পোস্টের উপর দিয়ে কর্নার করে দেন পিকফোর্ড। এরপর ছোট কর্নারের পর বক্সের সামনে থেকে আবারও ফার্নান্দেজের দূরপাল্লার শট। এবার পিকফোর্ড কিছুই করতে পারেননি। ম্যাচে সমতায় ফিরে ফার্নান্দেজের উল্লাস ছিল দেখার মতো।

 

গোলে অ্যাসিস্ট করেন মেসি। এই বিশ্বকাপে তাঁর দলকে শেষ মুহূর্তে আরও একটি গোল পেতে সাহায্য করলেন! মেসি এখন টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল করেছেন বা অ্যাসিস্ট করেছেন। যা ১৯৬৬ সালের পর থেকে কোনো খেলোয়াড়ের করা দীর্ঘতম রেকর্ডকে আরও দীর্ঘায়িত করেন।

 

মেসি সেই রেকর্ড আরও বাড়িয়ে নেন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোলে অ্যাসিস্ট করে। প্রথমে ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। বল ঘুরে আসার পর ডান দিকের কর্নারের কাছ থেকে মেসির ক্রসে এবার হেডে লক্ষ্যভেদ করেন লাউতারো মার্তিনেজ। বাকি সময়ে ২-১ ব্যবধানের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

ট্যাগআর্জেন্টিনাইংল্যান্ডফুটবলবিশ্বকাপলিওনেল মেসি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
Dr Muhammad Yunus Bangladesh Global
থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক নির্বাচিত পোস্ট
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা

নভেম্বর ২৬, ২০২৬

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

নভেম্বর ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?