ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বিথী খাতুন
বিথী খাতুন
Avatar photo
স্টাফ রিপোর্টার
- স্টাফ রিপোর্টার
1 Min Read

 

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়রথ চলছেই। শেষ ষোলোতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল। বুধবার আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ‘ই’ টায়ারের লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। এরপর ফল নির্ধারণের জন্য দ্বারস্থ হতে হয় পেনাল্টি শুটআউটের। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে নেয় বাংলাদেশ।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

এর আগে, একই দিনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচেও টাইব্রেকারে জয়ী হয়েছিল আকবর হোসেন রিদনের শিষ্যরা। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকার পর সিশেলসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তারা জেতে ৪-২ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মন্টেনেগ্রো। তারাও শেষ বত্রিশে মঙ্গোলিয়া ও শেষ ষোলোতে হংকংয়ের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে।

সংবাদটি শেয়ার করুন