Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকপ্রবাস

ইতালিজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন, রোববার লাখো মানুষের মহাসমাবেশের ডাক

মিনহাজ হোসেন
মিনহাজ হোসেন
Avatar photo
Byমিনহাজ হোসেন
রোম, ইতালি
- রোম, ইতালি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

জীবনযাত্রার অনিয়ন্ত্রিত ব্যয় বৃদ্ধি, নতুন বাজেট সংকোচন নীতি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইতালিজুড়ে ছড়িয়ে পড়েছে অভূতপূর্ব আন্দোলন। দিনভর পুলিশি সংঘাত, লাঠিচার্জ ও টিয়ারগ্যাসের পর রাতে ইতালির রাজধানী রোমের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সহিংসতা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্দোলনের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঐতিহাসিক কলোসিয়াম চত্বর। সেখানে তিন দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা এবং রাত পোহালেই রোববার সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতিতে এক লাখ মানুষের উপস্থিতিতে মহাসমাবেশের ডাক।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

জীবনযাত্রার অনিয়ন্ত্রিত ব্যয় বৃদ্ধি এবং সরকারের বাজেট নীতির প্রতিবাদে ডাকা ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে পুরো ইতালি। ট্রেড ইউনিয়ন ‘ইউএসবি’ এবং ছাত্র-শ্রমিক যৌথ মঞ্চের আহ্বানে দেশের ৬০টিরও বেশি শহরে শুক্রবার রাজপথে নেমে আসেন প্রায় ২০ লাখ মানুষ।

দিনভর উত্তেজনার পর রাতে রাজধানী রোমের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়। মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সাথে দফায় দফায় তীব্র সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। এ সময় পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল, পটকা ও পেট্রোল বোমা ছুড়লে পুলিশ জবাবে টিয়ারগ্যাস ও ওয়াটার ক্যানন ব্যবহার করে। আটক করা হয় অন্তত ৮ জনকে।

এদিকে, বিকেলের পর থেকে রোমের ঐতিহাসিক কলোসিয়াম এলাকায় খোলা আকাশের নিচে সারি সারি তাঁবু টাঙিয়ে অবস্থান নেওয়া শুরু করেন হাজারো আন্দোলনকারী। নিরাপত্তার স্বার্থে কিছু সময় বন্ধ করে দেওয়া হয় কোলোসেও মেট্রো স্টেশন।

রোমের পাশাপাশি একই চিত্র দেশের অন্যান্য প্রান্তেও। তুরিনের প্রিফেকচার ভবনের সামনে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অন্যদিকে, মিলানের ব্যস্ততম ইস্ট রিং রোড প্রায় ৩ ঘণ্টা সম্পূর্ণ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। জেনোভা ও নেপলসের কৌশলগত বন্দরগুলোতেও প্রবেশ আটকে দেন প্রায় ১৫ হাজার বন্দর শ্রমিক ও সাধারণ মানুষ।

দিনভর সংঘর্ষ শেষে রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে শ্রমিক ইউনিয়ন। সরকার হঠানোর প্রস্তুতি নিতে আগামীকাল রোববার সকাল ১১ টায় রোমের ঐতিহাসিক কলোসিয়াম চত্বরে ১ লাখ মানুষের উপস্থিতিতে মহাসমাবেশের ডাক দেয় সংগঠনটি। আন্দোলনকারীরা বলেন, “আজ আমরা এখানে পৌঁছেছি, তাঁবু স্থাপন করেছি এবং রোববার সকাল পর্যন্ত একটানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য একটি জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। এই সরকার এবং যুদ্ধনীতির বিরুদ্ধে, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং আমাদের দেশে সম্মান ও সুব্যবস্থা ফিরিয়ে আনতে এটি এক বিশাল আন্দোলন গড়ে তুলবে। আমরা রোববার পর্যন্ত এখানে থাকবো।”

এদিকে, চলমান এই সাধারণ ধর্মঘট ও যোগাযোগ ব্যবস্থার অচলাবস্থায় চরম বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রোববার রোমের কলোসিয়াম চত্বরের মহাসমাবেশ ঘিরে প্রশাসনও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। চলমান এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগআন্দোলনইতালিকলোসিয়ামমহাসমাবেশরোম
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
ছবি: জাতীয় সংসদ সচিবালয়
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি লিড নিউজ সংসদ
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত

নভেম্বর ২৪, ২০২৬

আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 

নভেম্বর ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?