Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংনির্বাচিত পোস্ট

প্যারিসে আন্তর্জাতিক বইমেলা, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন, সম্মাননা পেলেন ৮ বিশিষ্টজন

তাজ উদ্দিন
তাজ উদ্দিন
Avatar photo
Byতাজ উদ্দিন
প্যারিস, ফ্রান্স
- প্যারিস, ফ্রান্স
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের প্রাণবন্ত মিলনমেলায়। এবারের বইমেলার বিশেষ আকর্ষণ ছিল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ স্টল ও বই প্রদর্শনী।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

রোববার (১ নভেম্বর) প্যারিসের একটি হলরুমে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।

এবারের বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে প্রায় ৩০ জন লেখক অংশ নেন। মেলায় ২৫টি স্টলে বিভিন্ন লেখকের বই প্রদর্শন করা হয়। বইপ্রেমী পাঠক, লেখক এবং সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল উৎসবমুখর।

বাংলাদেশে ২০২৬-২০২৭ সালকে ঘিরে বছরব্যাপী নজরুল বর্ষ উদযাপনের আবহে প্যারিসের এই বইমেলায় নজরুল বিষয়ক বিশেষ স্টলটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শন করা হয়। নজরুলের সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও সৃষ্টিকর্ম প্রবাসে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় উদ্বোধনী পর্বে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে আটজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, ব্যবসায়ী সেলিম রেজা, শাজাহান শারু, মিজান সরকার, হাসনাত জামান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আক্কাসসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা, ব্যবসায়ী, লেখক ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার প্রসার, বাংলাদেশি লেখকদের সৃষ্টিকর্ম আন্তর্জাতিক পাঠকদের সামনে তুলে ধরা এবং প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা একটি উল্লেখযোগ্য উদ্যোগ। বিশেষ করে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিষয়ক বইয়ের প্রদর্শনী এবারের আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও জাতীয় কবির সৃষ্টিকর্ম আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগআন্তর্জাতিক বইমেলানজরুল বর্ষপ্যারিসফ্রান্স
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ছবি: জাতীয় সংসদ সচিবালয়
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি লিড নিউজ সংসদ
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 

নভেম্বর ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির

নভেম্বর ২৪, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?