ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ কথা জানায়।

এতে আরও জানানো হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে করছে।

