Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অর্থনীতিআন্তর্জাতিক

মালয়েশিয়ার চায়নাটাউন ও পাসার সেনির ঐতিহ্য-সংস্কৃতি ঘুরে দেখলেন ফরাসি প্রেসিডেন্ট

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

মালয়েশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও বহুজাতিক জনগোষ্ঠীর জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক পেতালিং স্ট্রিট ও পাসার সেনি এলাকা ঘুরে দেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই নেতার এই অনানুষ্ঠানিক সফরে উঠে আসে কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকার ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পর্যটন আকর্ষণের নানা দিক।

ফ্রান্সের প্রেসিডেন্টের মালয়েশিয়া সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে দুই নেতা চায়নাটাউন খ্যাত পেতালিং স্ট্রিট এলাকায় পৌঁছান। তাঁদের সঙ্গে দুই দেশের প্রতিনিধি দল, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল অঞ্চল বিষয়ক) মন্ত্রী হান্না ইয়োহ উপস্থিত ছিলেন।

প্রায় ৩০ মিনিটের এই পরিদর্শনে আনোয়ার ইব্রাহিম ও ম্যাক্রোঁ পেতালিং স্ট্রিটের বিভিন্ন দোকানপাট ও বিপণিবিতানের সারি ধরে হেঁটে ঘুরে দেখেন। এ সময় তাঁরা স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পণ্যের বৈচিত্র্য এবং পর্যটকদের আনাগোনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে দুই নেতা জালান তুন এইচ এস লির কাছাকাছি অবস্থিত ঐতিহাসিক গুয়ান দি মন্দির ও শ্রী মহা মারিয়াম্মান মন্দির পরিদর্শন করেন। মন্দির দু’টির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে ম্যাক্রোঁকে অবহিত করেন আনোয়ার ইব্রাহিম। শ্রী মহা মারিয়াম্মান মন্দিরে পৌঁছালে ফরাসি প্রেসিডেন্টকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের এই ঐতিহ্যবাহী এলাকার বহুজাতিক সংস্কৃতি, স্থানীয় পণ্য, ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ম্যাক্রোঁকে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

হাঁটাহাঁটির সময় দুই নেতা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের দেখে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। তাঁরা হাত নেড়ে উপস্থিত লোকজনের অভিবাদনের জবাব দেন এবং অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন।

কূটনৈতিক সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ম্যাক্রোঁর মালয়েশিয়া সফরে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। ২০১৭ সালের মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক মালয়েশিয়া সফর।

বাণিজ্যিক সম্পর্কের দিক থেকেও মালয়েশিয়া ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারত্ব রয়েছে। ফ্রান্স মালয়েশিয়ার দশম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম অংশীদার। ২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৪৭০ কোটি ইউরো, যা মালয়েশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ১২৩ কোটি রিঙ্গিত। ২০২৪ সালের তুলনায় এই বাণিজ্য ১১ শতাংশ বেড়েছে।

ট্যাগআনোয়ার ইব্রাহিমইমানুয়েল ম্যাক্রোঁকুয়ালালামপুরফ্রান্সমালয়েশিয়া
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
Dr Muhammad Yunus Bangladesh Global
থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক নির্বাচিত পোস্ট
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

সৌদি আরব প্রবাসী নারী কমী

সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?

নভেম্বর ২৬, ২০২৬

বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের

নভেম্বর ২৬, ২০২৬

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

নভেম্বর ২৪, ২০২৬

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?