Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অভিবাসনট্রেন্ডিং

লিবিয়া থেকে গ্রিস যাত্রা: ৬০ জনের স্বপ্নযাত্রা, ভূমধ্যসাগরে ৫৯ জন নিখোঁজ; একাই বেঁচে ফিরলেন শুধু মাসুম

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না
Motiur Rahman Munna
Byমতিউর রহমান মুন্না
এথেন্স, গ্রিস
মতিউর রহমান মুন্না ২০১২ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত এক প্রবাসী বাংলাদেশি। হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় ক্যারিয়ার শুরু করা মুন্না বর্তমানে গ্রিস প্রবাসী। সেখানে তিনি প্রবাসীদের সমস্যা, অধিকার...
Follow:
- এথেন্স, গ্রিস
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিলেন ৬০ জন অভিবাসনপ্রত্যাশী। তাঁদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি এবং পাঁচজন সুদানের নাগরিক। সুদানি পাঁচজনের মধ্যে একজন নারীও ছিলেন। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে উত্তাল সাগরে ডুবে যায় তাঁদের বহনকারী বাতাসে ফোলানো রাবারের নৌকা। প্রাণে বেঁচে গ্রিসের একটি দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়েছেন শুধু বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুরের যুবক মাসুম মিয়া। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাকি ৫৯ জন সাগরে নিখোঁজ রয়েছেন।

গত ৩১ অক্টোবর মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। মাসুম মিয়া জানান, নৌকায় মোট ৬০ জন ছিলেন। তাঁদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি এবং পাঁচজন সুদানি। এর মধ্যে একজন নারী ছিলেন। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর স্বপ্ন নিয়ে তাঁরা যাত্রা শুরু করেছিলেন। কিন্তু মাঝসমুদ্রে তাঁদের সেই স্বপ্ন পরিণত হয় ভয়াবহ বিপর্যয়ে।

মাসুমের ভাষ্য অনুযায়ী, ৩ নভেম্বর গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি পৌঁছালে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান। নৌকাডুবির পর প্রাণ বাঁচাতে যাত্রীরা আপ্রাণ চেষ্টা করেন। কেউ নৌকার অংশবিশেষ, কেউ রশি ধরে সাগরে ভেসে থাকার চেষ্টা করেন। কিন্তু উত্তাল ঢেউয়ের মধ্যে একে একে অনেকে তলিয়ে যান।

মাসুম জানান, নিজের চোখের সামনে কয়েকজনকে সাগরে ডুবে যেতে দেখেছেন তিনি। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সাগরের ঢেউ তাঁকে একটি দ্বীপের কাছে নিয়ে যায়। পরদিন ভোরে দ্বীপে পৌঁছে আশপাশে মানুষের সন্ধান করতে থাকেন তিনি। একপর্যায়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটার পর একটি বাড়িতে পৌঁছান। সেখানকার লোকজন তাঁকে খাবার ও পোশাক দেন। পরে তাঁকে গ্রিসের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন মাসুম।

গ্রিক কোস্টগার্ডের উদ্ধার অভিযান 

গ্রিসের কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রা উপকূলের কাছে ক্রিসি দ্বীপে ২৩ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর দুপুরের দিকে ৫৯ জনসহ মোট ৬০ জন যাত্রী নিয়ে তাঁদের নৌকাটি ডুবে যায়।

খবর পাওয়ার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে গ্রিসের যৌথ উদ্ধার সমন্বয় কেন্দ্র। অভিযানে কোস্টগার্ডের দু’টি টহল জাহাজ, আশপাশে চলাচলকারী জাহাজ এবং ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ অংশ নেয়। তবে নিখোঁজ অন্য যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানায় গ্রিক কর্তৃপক্ষ।

গ্রিক সংবাদমাধ্যম কাথিমেরিনি’র ৫ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের বক্তব্যের ভিত্তিতে ৫৯ জন নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসে। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়ে।

এদিকে, ৭ নভেম্বর ক্রিসি দ্বীপের একটি সৈকতে এক ব্যক্তির মরদেহ দেখতে পাওয়ার খবর প্রকাশ করে গ্রিসের একাধিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমগুলো জানায়, মরদেহটি উদ্ধার করার চেষ্টা করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে ৩ নভেম্বরের নৌকাডুবির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজদের পরিবারে উৎকণ্ঠা

নৌকাডুবির পর থেকে নিখোঁজদের স্বজনরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাঁদের কেউ পরিবারের শেষ সম্বল বিক্রি করে, কেউ ধারদেনা করে ইউরোপে যাওয়ার জন্য দালালদের হাতে বিপুল অর্থ তুলে দিয়েছিলেন। কিন্তু উন্নত জীবনের আশায় শুরু করা সেই যাত্রা এখন তাঁদের পরিবারের জন্য এক অনিশ্চিত অপেক্ষায় পরিণত হয়েছে।

৩১ অক্টোবর লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করছেন তাঁদের স্বজনরা। ফেসবুকে নিখোঁজ ব্যক্তিদের ছবি ও পরিচয় দিয়ে পোস্ট করে তাঁদের সন্ধান চাওয়া হচ্ছে। প্রিয়জনের ফিরে আসার আশায় একের পর এক পোস্ট দিচ্ছেন তাঁরা। তবে এখনো নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি স্বজনরা।

নিখোঁজদের মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয়জনের পরিচয় ও তাঁদের পরিবারের উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। স্বজনরা এখনো তাঁদের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন। কারও পরিবারের সদস্য হাসপাতালে, কেউ আবার স্বজনের সন্ধান না পেয়ে দিশেহারা। এক নিখোঁজ যুবকের পিতা ছেলের নিখোঁজের খবর শুনে স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর বিপজ্জনক প্রবণতা নতুন নয়। মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে প্রতি বছর বহু মানুষ এমন ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় অংশ নিচ্ছেন। কেউ গন্তব্যে পৌঁছে গ্রিসের বিভিন্ন আটক কেন্দ্রে বন্দিজীবন পাড় করছেন, কেউ মানবপাচারকারীদের নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছেন, আবার কারও শেষ ঠিকানা হচ্ছে ভূমধ্যসাগর।

ট্যাগগ্রিস:বেঁচে ফিরলেন শুধু মাসুমভূমধ্যসাগরমানবপাচারকারীলিবিয়াহবিগঞ্জ
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

নভেম্বর ২৪, ২০২৬

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?