Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংমফস্বল

গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি

বাদল সাহা
বাদল সাহা
Avatar photo
Byবাদল সাহা
গোপালগঞ্জ
- গোপালগঞ্জ
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে কোথাও নতুন করে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থকেই বৃষ্টি হওয়ায় সকাল পর্যন্ত জেলার কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাংচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ রয়েছে। জেলা শহরের সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কে গাছ কেটে ফেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ঢাকা, খুলনা ও বরিশালসহ অন্যান্য জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করায় থানা দু’টির কার্যক্রম বন্ধ রয়েছে। অগ্নিসংযোগে দু’টি থানার ভিতরে থাকা অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব থানা থেকে কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি।

আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় ও বিএনপি এবং জামায়াত নেতাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৭ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসারসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ট্যাগআইনশৃঙ্খলা পরিস্থিতিআইনশৃঙ্খলা বাহিনীগোপালগঞ্জগোপালগঞ্জের আইনশৃঙ্খলাগোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা

নভেম্বর ২৪, ২০২৬

মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস

নভেম্বর ২৩, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?