Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
গণমাধ্যমট্রেন্ডিং

বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

মনির উদ্দিন মান্না
মনির উদ্দিন মান্না
Mohammed-Monir-Uddin-Manna.jpg
Byমনির উদ্দিন মান্না
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
Follow:
- আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএইসংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, প্রবাসীদের নানা সমস্যা নিরসন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন, ইউএই’র আইন-কানুন সম্পর্কে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে শৃঙ্খলা ও সৃজনশীল পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই। শুক্রবার দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে জার্নালিস্ট ফোরাম ইউএই’র নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। এসব সংকটের পেছনে কিছু সংখ্যক বাংলাদেশির অনৈতিক কর্মকাণ্ডও দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, সংযুক্ত আরব আমিরাত একটি সুশৃঙ্খল দেশ। তাই এই দেশের আইন-কানুন মেনে চলা এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীকে সচেতন হতে হবে।

মতবিনিময় সভায় দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, ব্যক্তি স্বার্থে প্রবাসে অনেকে নানা ধরনের হিংসাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশিদের সম্মানহানি ঘটাচ্ছে। প্রবাসে ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, প্রবাসীদের মধ্যে সচেতনতা, দায়িত্ব বোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির, জার্নালিস্ট ফোরাম ইউএই’র সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেন উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাদারিত্ব বজায় রাখা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ মিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগজার্নালিস্ট ফোরাম ইউএইদুবাইবাংলাদেশ কনস্যুলেটবাংলাদেশের ভাবমূর্তিসংযুক্ত আরব আমিরাত
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ট্রেন্ডিং মফস্বল স্বাস্থ্য
১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Malaysia PM postpones planned Dhaka visit
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কূটনীতি প্রধানমন্ত্রী লিড নিউজ
পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
নগর নির্বাচিত পোস্ট রাজনীতি
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ট্রেন্ডিং মফস্বল রাজনীতি
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
অপরাধ নির্বাচিত পোস্ট ভিডিও
অধ্যাপক ড. মাহফুজ পারভেজ
পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন করে নতুন চুক্তির দাবি
নগর ফোকাস ভিডিও
উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি
উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি
ট্রেন্ডিং মফস্বল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান
রাজনীতি লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

নভেম্বর ২৯, ২০২৬
সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর

সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর

নভেম্বর ২৯, ২০২৬
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবিতে ফ্রান্স প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবিতে ফ্রান্স প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ

নভেম্বর ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

নভেম্বর ২৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?