“দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
অধ্যক্ষ সম্মেলনে অংশ নিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন “ল” কলেজের প্রতিষ্ঠাতা ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আব্দুল খালেক পাটোয়ারীর সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী। চট্টগ্রাম মেট্রোপলিটন “ল” কলেজ গভর্নিং বডির সভাপতি সাজ্জাদ হোসাইন এবং উপাধ্যক্ষ অ্যাড.আবুল কাশেম।
