বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করার প্রয়াসে কাতারের রাজধানী দোহার নিজস্ব অফিস ভবনে সচেতনতামূলক সভা করে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘ব্রাহ্মণবাড়িয়া ফর কন্ট্রাক্টিং কোম্পানী’। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব ও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান, প্রবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়েই ছিল সভার মূল আলোচনা। সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বৈধ পথে রেমিট্যান্স, প্রবাসীর ঘামে দেশের উন্নয়ন’।
দেশ ও প্রবাসীদের স্বার্থে বৈধভাবে নিরাপত্তার গ্যারান্টিসহ দেশে রেমিট্যান্স পাঠাতে ব্যাংক ও অনুমোদিত চ্যানেল ব্যবহারের ওপর সভায় জোর দেন বক্তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ব্রাহ্মণবাড়িয়া ফর কন্ট্রাক্টিং’- কোম্পানীর চেয়ারম্যান খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব মাহিদুল হাসান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি অধ্যাপক এ. কে. এম. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বারিকুল ইসলাম প্রবাসীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রবাসীরা যেমন নিরাপদ থাকেন ও সরকারি প্রণোদনা পান, তেমনি দেশের রিজার্ভ ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়।
স্বাগত বক্তব্য দেন ‘ব্রাহ্মণবাড়িয়া ফর কন্ট্রাক্টিং’ কোম্পানীর মহাব্যবস্থাপক হাবিবুর রহমান। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন গাজী মোহাম্মদ নাজমুল ইসলাম ও ডিবিসি নিউজের সাংবাদিক আমিন ব্যাপারী।
কমিউনিটির পক্ষ থেকে আরও বক্তব্য দেন মোহাম্মদ গাজী আল আমিন, মোহাম্মদ ওয়াসিম মিয়া, মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ সাইদুল মুকাদ্দেস রুবেল, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শামসু মিয়া, মোহাম্মদ আকতার মিয়া, মোহাম্মদ শপন, মোহাম্মদ সিরাজুদ্দীন বাদশা, মোহাম্মদ দুর্যয়, মোহাম্মদ শিলিম, মোহাম্মদ মাসুম ও মোহাম্মদ রাহিম চৌধুরী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবু সায়েদ নূর, মোহাম্মদ সাজ্জাদ আলী শাহ সৌরভ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রানা, মোহাম্মদ সাকিল, মোহাম্মদ মালেক, মোহাম্মদ শামিম, মোহাম্মদ আলম, মোহাম্মদ মোশাররফ, মুহাম্মদ রহিম, মুহাম্মদ সফিউল্লাহ ও মুহাম্মদ রবিউল আলাম।
