Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ধর্মীয়নির্বাচিত পোস্ট

২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?

.
.
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Globalবর্তমান বিশ্বে স্বীকৃত ও প্রচলিত হিসাব অনুযায়ী, প্রায় ১৯৫টি সার্বভৌম দেশ রয়েছে এবং মোট বিশ্ব জনসংখ্যা প্রায় ৮৩০ কোটির কাছাকাছি। বিশ্বে হাজার হাজার ধর্ম ও বিশ্বাস থাকলেও প্রধান ধর্মগুলোর মধ্যে রয়েছে খ্রিস্টান, যা মোট জনসংখ্যার প্রায় ২৪০ থেকে ২৪৫ কোটি। বিশ্বে বর্তমানে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী খ্রিস্টান সম্প্রদায়। এরপর রয়েছে মুসলিম, যা প্রায় ২০০ থেকে ২০৭ কোটি। পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যা সমীক্ষা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে মুসলমানরা খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম গোষ্ঠীতে পরিণত হতে পারেন। তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হিন্দু, যা মোট জনসংখ্যার প্রায় ১২১ থেকে ১২৪ কোটি। এছাড়া বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় ৩২ থেকে ৫২ কোটি। কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন – এমন মানুষ প্রায় ১২৫ থেকে ১৯০ কোটির বেশি এবং অন্যান্য বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে।

মুসলমান ও খ্রিস্টান উভয় জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেলেও মুসলমানদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা ৩৬০ কোটির বেশি হবে এবং খ্রিস্টানদের সংখ্যা ৩০০ কোটির সামান্য কম থাকবে। ২০২৬ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯% বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষণ করা ধর্মীয় হার অনুযায়ী, আগামী ৫০ বছরে খ্রিস্টানদের সংখ্যা ৩০ শতাংশ এবং মুসলমানদের সংখ্যা ৮০ শতাংশ বাড়বে। হিন্দুদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের হার কমবে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন হলো মুসলমানদের সংখ্যা বাড়বে কেন, এর পেছনের রহস্যই বা কি?

একবিংশ শতাব্দীতে এসে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির অধিকাংশ আফ্রিকায়; বিশেষ করে সাব-সাহারা মরুভূমির দক্ষিণ অঞ্চলীয় দেশগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা এক-চতুর্থাংশের বেশি মানুষ সাহারান আফ্রিকায় বসবাস করবে। বর্তমানে এই অঞ্চলের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান অথবা মুসলমান। অঞ্চলটির উচ্চ জন্মহার এবং ক্রমবর্ধমান গড় আয়ু – এই দুই ধর্মের অনুসারীর বৈশ্বিক সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তাহলে এটি কি বলা যায় যে, উচ্চ জন্মহার, তরুণ জনগোষ্ঠীর আধিক্য এবং ক্রম হ্রাসমান মৃত্যুহারের কারণে আগামী ৫০ বছরের মধ্যে সাব- সাহারা অঞ্চলে বিশ্বের জনসংখ্যার একটি বিশাল অংশ বসবাস করবে?

হ্যাঁ, ঠিক তাই। জনসংখ্যাতাত্ত্বিক পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে এই অঞ্চলের জনসংখ্যা প্রায় ১৪১% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমানে সাব-সাহারা আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় ৪০% হলো ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোর। এই বিশাল তরুণ প্রজন্ম যখন আগামী দশকগুলোতে সন্তান জন্মদানের বয়সে পৌঁছাবে, তখন জন্মহার কিছুটা কমলেও সামগ্রিকভাবে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকবে। এই অঞ্চলে জন্মহার বিশ্বের মধ্যে সর্বোচ্চ, নারী প্রতি গড়ে প্রায় ৪.২ থেকে ৪.৩ জন। কৃষিনির্ভর অর্থনীতিতে অধিক সন্তানের চাহিদা, বাল্যবিবাহ, নারী শিক্ষার অভাব এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির সীমিত ব্যবহারের কারণে জন্মহার বেশি এই অঞ্চলে।

এছাড়া আধুনিক টিকা, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির প্রাপ্যতা বাড়ায় গত কয়েক দশকে এই অঞ্চলে শিশু ও মাতৃমৃত্যুর হার নাটকীয়ভাবে কমেছে। আর সেজন্যই বর্তমানে অধিকাংশ তরুণ ১৫ বছর বয়সী। গড় আয়ু বেড়ে হয়েছে প্রায় ৬১ বছর। মৃত্যুহারের তুলনায় জন্মহার ধীর গতিতে কমেছে বলেই জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে। যেহেতু বর্তমানে এই অঞ্চলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান অথবা মুসলমান। তাই অন্যান্য ধর্মের তুলনায় এই দুই ধর্মের মানুষ বেশি বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির পিছনে তিনটি কারণ থাকতে পারে।

প্রথমত, এই অঞ্চলে মুসলমানদের মধ্যে জন্মহার নারী প্রতি ৫.১ জন। আর খ্রিস্টানদের জন্মহার নারী প্রতি ৪.০ জন। দ্বিতীয়ত, জনসংখ্যার গড় বয়স তুলনামূলক কম মুসলমানদের মধ্যে। ফলে, জন্মদানের হার বেশি। খ্রিস্টানদের মধ্যে তরুণ বেশি হলেও মুসলিমদের তুলনায় গড় বয়স সামান্য বেশি। তাই জন্মদানের হার কম। তৃতীয়ত, নাইজেরিয়া, নাইজার, চাদ বা মালির মতো দেশগুলোতে মুসলিমদের সংখ্যা বেশি। এ কারণে দেশগুলোর সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হার গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ; মধ্য ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে খ্রিস্টানদের সংখ্যা বেশি। যেখানে নগরায়ন ও শিক্ষার হার বাড়ার সাথে সাথে জন্মহার কিছুটা দ্রুত কমেছে।

পরিশেষে বলা যায়, সাব-সাহারার যে দেশগুলোতে পরিবার পরিকল্পনা তুলনামূলক কম; সে দেশগুলোতে জন্মহার বেশি। আর অঞ্চলগুলোতে যেহেতু মুসলমানদের আধিক্য, তাই জন্মহার বেশি। অন্যদিকে, মধ্য ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে খ্রিস্টানদের আধিক্য থাকায় সেখানে নগরায়ন ও শিক্ষার হার বৃদ্ধির কারণে জন্মহার কিছুটা কম। ফলশ্রুতিতে, আগামী ৫০ বছরের মধ্যে খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

জান্নাতুন ফেরদৌস Bangladesh Globalলেখক: জান্নাতুন ফেরদৌস, শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্যাগ২০৩৫ সালআফ্রিকাখ্রিস্টানবিশ্ব জনসংখ্যাবিশ্বের বৃহত্তম গোষ্ঠীমুসলমান
মাধ্যমজান্নাতুন ফেরদৌস শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Global
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ট্রেন্ডিং ধর্মীয় ফোকাস
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
Dr Muhammad Yunus Bangladesh Global
থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক নির্বাচিত পোস্ট
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

সৌদি আরব প্রবাসী নারী কমী

সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?

নভেম্বর ২৬, ২০২৬

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?