লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্ক
1 Min Read

লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Globalজাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন পাকিস্তান সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলসিসিআই সভাপতি আলী হুসাম আসগর স্বাগত বক্তব্য দেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।

লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Globalবৈঠকে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি সরদার উসমান ঘানি এবং সহসভাপতি চৌধুরী খাদিম হোসেন আরও বক্তব্য রাখেন।

লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Globalবাংলাদেশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে এলসিসিআইয়ের সাবেক সহসভাপতি মিয়ান জাহিদ জাভেদ ও হারিস আতিক, সিনিয়র সদস্য আমজাদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য শেখ মুহাম্মদ ইব্রাহিম, মারদান আলী জাইদি, হামিদ রাজা, সৈয়দ ইউসুফ জামিল, হুসাইন নকভি, তারিক মাহমুদ, জুলফিকার চৌধুরী, হাম্মাদ মাহমুদ, চৌধুরী মুহাম্মদ ফারঘাম, সৈয়দ আজমত আলী, আদিল বাবর খান, শাহজাদ মাহমুদ, মুহাম্মদ ইজাজ ঘোরি, আলী রাজা, শাহ বেহরাম, শাহজাদ আলী শাহ, নাভিদ আইয়ুব উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন