Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংমফস্বল

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। একজন নিহত হওয়ার খবরের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষআজ ভোরে জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। অবরোধের কারণে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। অবরোধ চলার সময় ককটেল বিস্ফোরণ, মোটর সাইকেল ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ হয়।

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। এদিকে, কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষএকপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। ২০ থেকে ২৫টি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন। এ সময় নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁটির আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।

ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান।

জাজিরা থানা পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক আছে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান সাংবাদিকদের বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটর সাইকেল ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

ট্যাগআওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষজমাদ্দার মোড়জাজিরাঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েনাওডোবাপদ্মা সেতুর টোল প্লাজামধ্য সোনামুখীযুবলীগ কর্মীশরীয়তপুর
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ,
পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ
বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
আইন ও বিচার ট্রেন্ডিং ফোকাস
বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
গণমাধ্যম ট্রেন্ডিং প্রবাস
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ট্রেন্ডিং মফস্বল স্বাস্থ্য
১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’
জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
Malaysia PM postpones planned Dhaka visit
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কূটনীতি প্রধানমন্ত্রী লিড নিউজ
পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
নগর নির্বাচিত পোস্ট রাজনীতি

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল

ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল

নভেম্বর ২৯, ২০২৬
ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

নভেম্বর ২৯, ২০২৬
উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি

উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি

নভেম্বর ২৯, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান

নভেম্বর ২৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?