Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
নগরমফস্বল

বগুড়ার অবকাঠামো ও যোগাযোগ খাতে হাজার কোটি টাকার পরিকল্পনা

মমিন রশীদ
মমিন রশীদ
Byমমিন রশীদ
বগুড়া
- বগুড়া
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

​

​দীর্ঘ ২০ বছরের উন্নয়ন বৈষম্য ও বঞ্চনা কাটিয়ে বগুড়াকে দেশের অন্যতম প্রধান শিল্প, যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে হাজার হাজার কোটি টাকার মেগা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের রেলপথ, ১ হাজার কোটি টাকার স্পোর্টস ভিলেজ, ২ হাজার কোটি টাকার সিটি করপোরেশন অবকাঠামো উন্নয়নসহ নানা প্রকল্প।

আজ ​বৃহস্পতিবার সকালে বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

​বগুড়ার অবকাঠামোগত পরিবর্তনের চিত্র তুলে ধরে এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন গতি আসবে। এছাড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যোগাযোগের সুবিধার্থে বগুড়ায় বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

​শহরের যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনে রূপকল্পের কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, করতোয়া নদীর কোল ঘেঁষে চার লেনের সড়ক নির্মাণ এবং শহরের প্রধান প্রধান মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যানজট নিরসন ও নগরায়ণের প্রাথমিক কাজের জন্য ইতোমধ্যে ৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

মীর শাহে আলম

​অবকাঠামোগত বরাদ্দের বিবরণ দিয়ে তিনি বলেন, বগুড়ায় প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে। আর বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৯৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার ১৩টি উপজেলার টেকসই উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং পৌরসভাগুলোর অবকাঠামো শক্তিশালী করতে আরও ২ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। বগুড়া ওয়াসা ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে।

​তিনি আরও জানান, দ্রুতই বিসিক শিল্প পার্কের কাজ শুরু হবে এবং উপজেলার ডাকবাংলো ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। জেলার ১৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল এবং গবেষণা প্রসারে বগুড়া বিশ্ববিদ্যালয়কে বহুমুখী উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

​সুযোগ-সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, বগুড়া কৃষিতে উদ্বৃত্ত একটি জেলা, যেখানে বছরে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার খাদ্য উদ্বৃত্ত থাকে। কিন্তু বিগত ২০ বছর ধরে এই অঞ্চলকে কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। বগুড়াকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান নিয়ে কাজ চলছে।

​দেশজুড়ে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দেন। রংপুর সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৮০০ কোটি ও গোপালগঞ্জের জন্য ১ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দের উদাহরণ টেনে তিনি বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট জেলার জন্য নয়, দেশের সব মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য। এসময় তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে ভালো কাজের প্রতি সমর্থন জানানো এবং বগুড়ার সার্বিক অবকাঠামোগত অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

​দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক লোটন একরামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

ট্যাগএলজিআরডি প্রতিমন্ত্রীবগুড়াবগুড়ার উন্নয়নমীর শাহে আলম
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি
ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি
জাতীয় নির্বাচিত পোস্ট ভিডিও
পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ,
পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ
বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
আইন ও বিচার ট্রেন্ডিং ফোকাস
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
ট্রেন্ডিং মফস্বল লিড নিউজ
বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
গণমাধ্যম ট্রেন্ডিং প্রবাস
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ট্রেন্ডিং মফস্বল স্বাস্থ্য
১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’
জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

Malaysia PM postpones planned Dhaka visit

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

নভেম্বর ২৯, ২০২৬
পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ

নভেম্বর ২৯, ২০২৬
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল

ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল

নভেম্বর ২৯, ২০২৬
অধ্যাপক ড. মাহফুজ পারভেজ

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন করে নতুন চুক্তির দাবি

নভেম্বর ২৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?