পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার

নিউজ ডেস্ক
1 Min Read

Bangladesh Global পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন। এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্লামেন্ট হাউসে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Bangladesh Global পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে ‘ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা’ গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Bangladesh Global পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধি দলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন