Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অভিবাসনআন্তর্জাতিক

অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

কৌশলী ইমা
কৌশলী ইমা
Kousholy Ema
Byকৌশলী ইমা
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Follow:
- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬
শেয়ার
6 Min Read
শেয়ার

Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে বাবা-মায়ের নির্যাতন, অবহেলা কিংবা পরিত্যাগের শিকার হয়ে গ্রিন কার্ডের জন্য আবেদন করা অভিবাসী শিশু ও তরুণদের জন্য নতুন কঠোর নিয়ম চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস) সম্প্রতি দু’টি নতুন নীতিমালা জারি করেছে। এর ফলে বিশেষ অভিবাসী কিশোর-কিশোরী কর্মসূচির আওতায় আবেদনকারীদের যোগ্যতা যাচাই, পূর্ববর্তী অনুমোদন বাতিল এবং প্রয়োজনে বহিষ্কার প্রক্রিয়া শুরু করার ক্ষমতা আরও বিস্তৃত হয়েছে।

নতুন নিয়মগুলো মূলত স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল (এসআইজে) কর্মসূচির আওতাভুক্ত অভিবাসীদের জন্য প্রযোজ্য। এই কর্মসূচির মাধ্যমে ২১ বছরের কম বয়সী অবিবাহিত অভিবাসীরা বিশেষ অভিবাসন সুরক্ষা পেতে পারেন, যদি কোনো অঙ্গরাজ্যের কিশোর আদালতের কার্যক্রমে বাবা-মায়ের নির্যাতন, অবহেলা, পরিত্যাগ কিংবা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের আইনে স্বীকৃত অনুরূপ পরিস্থিতির বিষয়টি উঠে আসে।
এসআইজে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আইনগত স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের জন্য আবেদন করার যোগ্য হতে পারেন। গত ২০ নভেম্বর ইউএসসিআইএস দু‘টি নীতিমালা প্রকাশ করে। এগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং বর্তমানে বিচারাধীন ও ভবিষ্যতে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রথম নীতিমালা, পিএ-২০২৬-১৭ অনুযায়ী, এসআইজে আবেদনকারীর যোগ্যতা এবং আবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করবেন ইউএসসিআইএস কর্মকর্তারা। এ ক্ষেত্রে কর্মকর্তারা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারবেন, কিশোর আদালতের সিদ্ধান্তের পেছনের বাস্তব ঘটনা সম্পর্কে অতিরিক্ত প্রমাণ চাইতে পারবেন এবং সরকারি তথ্যভান্ডারে থাকা তথ্য পর্যালোচনা করতে পারবেন। বিশেষ করে যেসব আবেদনে বাবা কিংবা মায়ের একজনের বিরুদ্ধে সন্তানকে পরিত্যাগের অভিযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ইউএসসিআইএস জানিয়েছে, কর্মকর্তাদের নিশ্চিত হতে হবে যে কিশোর আদালতের আদেশ চাওয়ার মূল উদ্দেশ্য ছিল বাবা-মায়ের নির্যাতন, অবহেলা বা অনুরূপ ক্ষতিকর পরিস্থিতি থেকে সুরক্ষা পাওয়া, কেবল অভিবাসন সুবিধা অর্জন নয়।
দ্বিতীয় নীতিমালা, পিএ-২০২৬-১৮ অনুযায়ী, এসআইজে অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরা গ্রিন কার্ডের জন্য আবেদন করলে তাঁদের স্থায়ী বসবাসের সব আইনগত শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি অনুকূল বিবেচনামূলক সিদ্ধান্ত পাওয়ার যোগ্যতাও দেখাতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, আগে অনুমোদিত কোনো এসআইজে আবেদন পরবর্তী সময়ে প্রতারণা, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান কিংবা ভুলবশত অনুমোদনের কারণে ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হলে ইউএসসিআইএস যথাযথ ও পর্যাপ্ত কারণের ভিত্তিতে সেই অনুমোদন বাতিল করতে পারবে। এ ছাড়া গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যাত হলে কিংবা এসআইজে অনুমোদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়াও শুরু করা হতে পারে।
ইউএসসিআইএস জানিয়েছে, এসআইজে কর্মসূচিতে প্রতারণা প্রতিরোধ, জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং জননিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ মোকাবিলার উদ্দেশ্যে নতুন নিয়মগুলো চালু করা হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি ২০১৩ অর্থবছরের শুরু থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জমা পড়া তিন লাখের বেশি এসআইজে আবেদন বিশ্লেষণ করে। প্রতিবেদনে দাবি করা হয়, আবেদনকারীদের মধ্যে ৮৫৩ জন পরিচিত কিংবা সন্দেহভাজন অপরাধী চক্রের সদস্য ছিলেন। তাঁদের অধিকাংশের আবেদন অনুমোদিত হয়েছিল।
ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী, এমএস-১৩ অপরাধী চক্রের পরিচিত কিংবা সন্দেহভাজন ৬০০ জনের বেশি সদস্য এসআইজে আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ৫০০ জনের বেশি অনুমোদন পেয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ১৯ হাজার এসআইজে আবেদনকারীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে অন্তত ১২০ জন হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তবে নিউজউইক জানিয়েছে, এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) প্রধান আইন কর্মকর্তা জেমস পার্সিভাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল ভিসা কর্মসূচি প্রতারণা ও অপব্যবহারে আক্রান্ত।’ ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী, ২০২০ অর্থবছরে এসআইজে আবেদন জমা পড়েছিল ১৮ হাজার ৭১১টি। ২০২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ১৫৬টিতে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে আবেদন বেড়েছে প্রায় ৩১৭ শতাংশ। সংস্থাটির দাবি, আবেদনের এই ব্যাপক বৃদ্ধি ভিসার জট তৈরি করেছে। ফলে অনেক আবেদনকারী এসআইজে অনুমোদন পাওয়ার পরও ভিসা পাওয়ার জন্য প্রায় পাঁচ বছর অপেক্ষা করছেন।
এদিকে, ট্রাম্প প্রশাসনের অধীনে ইউএসসিআইএস অভিবাসন আইন প্রয়োগেও আরও সক্রিয় ভূমিকা পালন করছে। গত অক্টোবরে সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২২ লাখ মানুষের ওপর প্রভাব ফেলেছে এমন অভিবাসন আইন প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নতুন নীতিমালার কঠোর সমালোচনা করেছে ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্ট এবং এন্ড এসআইজেএস ব্যাকলগ কোয়ালিশন। সংগঠন দু‘টির মতে, বাবা-মায়ের নির্যাতন, অবহেলা কিংবা পরিত্যাগের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া শিশু ও তরুণদের জন্য স্থায়ী অভিবাসন সুরক্ষা পাওয়া এখন আরও কঠিন হয়ে উঠতে পারে। তারা জানিয়েছে, নতুন নীতিমালার বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্টের তত্ত্বাবধায়ক আইনজীবী এবং এন্ড এসআইজেএস ব্যাকলগ কোয়ালিশনের পরিচালনা কমিটির সদস্য রেবেকা শোল্টজ এক বিবৃতিতে বলেন, ‘কংগ্রেস যে আইন প্রণয়ন করেছে, তা পরিবর্তিত হয়নি। অথচ ইউএসসিআইএস শিশু ও তরুণদের আবেদন প্রক্রিয়ার মাঝপথেই নিয়ম পরিবর্তন করেছে। একই সঙ্গে কর্মকর্তাদের এমনভাবে নির্দেশ দিয়েছে, যেন নির্যাতন, অবহেলা ও পরিত্যাগের শিকার একটি শিশুকেও সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেস যেসব শিশুকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদেরই বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অথচ নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করার ক্ষমতা তাদের সীমিত। এটি পরিকল্পিত নিষ্ঠুরতা।’
শোল্টজ বলেন, নতুন নীতিমালায় ক্ষতিগ্রস্ত তরুণদের পাশে থেকে তাঁদের অধিকার রক্ষার লড়াই অব্যাহত রাখা হবে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো অ্যারন রাইখলিন-মেলনিকও নতুন নীতিমালার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘অভিবাসী শিশুদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নীতিমালার এই বড় পরিবর্তনের ফলে সরকার সম্ভবত বিপুল সংখ্যক স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল স্ট্যাটাসের আবেদন প্রত্যাখ্যান করতে শুরু করবে এবং যত বেশি সম্ভব অভিবাসী কিশোর-কিশোরী ও তরুণদের বহিষ্কারের উদ্যোগ নেবে।’
অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, নতুন নিয়মের ফলে প্রকৃত নির্যাতন ও অবহেলার শিকার অনেক শিশুও দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার মুখে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পরিবর্তন আনা হয়েছে। ফলে এসআইজে কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ প্রত্যাশী হাজার হাজার অভিবাসী শিশু ও তরুণের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
ট্যাগঅভিবাসী শিশুইউএসসিআইএসগ্রিন কার্ডমার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থাযুক্তরাষ্ট্র
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে নতুন পাঁচ ফিচার
নির্বাচিত পোস্ট প্রযুক্তি
Youtube
তিন মাসে ভারতের ৩৪ লাখেরও বেশি কনটেন্ট ডিলিট ইউটিউবের
আন্তর্জাতিক প্রযুক্তি ফোকাস
Bangladesh Global Savar Garments Workers
সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা
জাতীয় লিড নিউজ
Bangladesh Gllobal স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
আইন ও বিচার মফস্বল লিড নিউজ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
দেশি রান্না ফোকাস ভিডিও শিক্ষা
প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং প্রধানমন্ত্রী ভিডিও
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপন Bangladesh Global
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে নীরব বিষ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মতামত স্বাস্থ্য
Bangladesh Global রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
মফস্বল লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

Bangladesh Global সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী

বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী

শ্রমবাজারে নতুন সূচনা

নভেম্বর ২৭, ২০২৬
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?