আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

বাংলাদেশ গ্লোবাল
1 Min Read

tarek Rahmanপ্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।’ রোববার (২১ জুন ২০২৬) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে দেশের প্রতি।’ তারেক রহমান বলেন, ‘ আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে. আসুন আমরা চিন্তা করি, আমরা কি করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা, আপনাদের কাছে এই আশা রাখছি।’

সংবাদটি শেয়ার করুন