Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

৩ডি খাতের বাইরে বিদেশি কর্মী নিয়োগ সীমিত করতে চায় মালয়েশিয়া

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে মূলত নোংরা, ঝুঁকিপূর্ণ ও কঠিন (৩ডি) কাজের ক্ষেত্রেই বিদেশি কর্মী নিয়োগ সীমিত করতে হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহরি আবদুল গনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনা করছে এমন অনেক প্রতিষ্ঠান এখনো বিদেশি শ্রমিকের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনায় এটি একটি বড় ও জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ নির্ভরশীলতা কমিয়ে বিদেশি কর্মীদের মূলত ৩ডি খাতের কাজে নিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

২ নভেম্বর দেওয়ান রাকিয়াতে (মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ) দেওয়া বক্তব্যে জোহরি আবদুল গনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২৬ লাখ বিদেশি কর্মী রয়েছেন। দেশটির ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনা (১৩এমপি) অনুযায়ী, পর্যায়ক্রমে বিদেশি কর্মীর সংখ্যা কমিয়ে আনার কথা থাকলেও বাস্তবে তা সম্ভব হয়নি।

মন্ত্রী জানান, মালয়েশিয়ায় ১০ থেকে ২০ বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে, এমন অনেক প্রতিষ্ঠান এখনো বিদেশি শ্রমিক নিয়োগের চাহিদা জানিয়ে আসছে। ফলে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা অধিকাংশ প্রতিষ্ঠানই বিদেশি শ্রমিকনির্ভরতা বজায় রেখেছে। এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তাই বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা মূলত নোংরা, ঝুঁকিপূর্ণ ও কঠিন কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।

বাকরি আসনের সংসদ সদস্য তান হং পিনের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সংসদ সদস্য তান হং পিন বলেন, মালয়েশিয়ার অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। তবে উৎপাদন কার্যক্রম সচল রাখতে এখনো কিছু অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক।

তিনি অভিযোগ করেন, বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন করা অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কম খরচে শ্রমিক পাওয়ার জন্য ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের পরামর্শ মালয়েশিয়ার শিল্প ও বিনিয়োগ খাতের জন্য নেতিবাচক বার্তা বহন করে। এতে কারখানা ও উদ্যোক্তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

বিভিন্ন শিল্প খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার কতটা সম্প্রসারিত হয়েছে, তা মূল্যায়নে মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কি না, তা জানতে চান তান হং পিন। পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেও যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় শ্রমিকের চাহিদা পূরণ করতে পারছে না, তাদের ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগ নীতিতে আরও নমনীয়তা আনা হবে কি না, সে বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর জোহরি আবদুল গনি জানিয়েছিলেন, বিদেশি কর্মী নিয়োগের আবেদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে, কেন তাদের ৩ডি কাজের জন্য বিদেশি শ্রমিক প্রয়োজন।

এ ছাড়া ৩ডি খাতের বাইরে অন্য কোনো পদে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রস্তাবিত বেতন এবং ওই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত বা পেশাগত যোগ্যতার বিবরণ দিতে হবে।

বিশ্লেষকদের মতে, বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের প্রকৃত শ্রমিক চাহিদা, প্রযুক্তিগত সক্ষমতা ও উৎপাদন ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি। অন্যথায় শ্রমিক সংকটের কারণে মালয়েশিয়ার উৎপাদন ও বিনিয়োগ খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগ৩ডি খাতজোহরি আবদুল গনিবিদেশি কর্মীবিদেশি শ্রমিক নিয়োগমালয়েশিয়ামালয়েশিয়ার শিল্প খাতশ্রমবাজার
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

Bangladesh Global সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
ট্রেন্ডিং ফোকাস বিনোদন
Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
অভিবাসন আন্তর্জাতিক ট্রেন্ডিং
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী
শ্রমবাজারে নতুন সূচনা
অভিবাসন প্রবাস লিড নিউজ
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Global
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
কূটনীতি বাণিজ্য ভিডিও সংসদ
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার Bangladesh Global
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
অপরাধ ফোকাস মফস্বল
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Global
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ট্রেন্ডিং ধর্মীয় ফোকাস
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Global
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?
ধর্মীয় নির্বাচিত পোস্ট মতামত
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

নভেম্বর ২৬, ২০২৬
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

নভেম্বর ২৬, ২০২৬
Dr Muhammad Yunus Bangladesh Global

থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন

নভেম্বর ২৬, ২০২৬
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা

রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?